,

১০০ কোটির ক্লাবের দীপিকা এখন অপ্রতিদ্বন্দ্বী রানী!

news-image

বিনোদন ডেস্ক : ২৫ জানুয়ারি মুক্তির পর গত ৮দিনে প্রায় ১৬০ কোটি রুপি আয় করেছে দীপিকা পাড়ুকোনের নতুন ছবি পদ্মাবত। ছবিটি দীপিকার ৭ম ছবি যেটি ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে। এর আগে চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, বাজিরাও মাস্তানি, রাম লীলা এবং রেস ২ এই মাইলফলক অতিক্রম করেছিল।

ফলে দীপিকা এখন বলিউডের ১০০ কোটির ক্লাবের অপ্রতিদ্বন্দ্বী রানী। বলিউডের আর কোনো অভিনেত্রী তার ধারে কাছেও নেই।

পদ্মাবতে দীপিকার সহ অভিনেতা এবং বাস্তব জীবনের তার প্রেমিক রনবীর সিং এর জন্য পদ্মাবত তার তৃতীয় ১০০ কোটি রুপি আয়ের সিনেমা। এর আগে রনবীর অভিনীত মাত্র দুটি সিনেমা ১০০ কোটি রুপি আয় করেছে। রাজিরাও মাস্তানি এবং রাম লীলা।

পদ্মাবতে দীপিকা তার দুই পুরুষ সহ অভিনেতা রনবীর সিং এবং শহীদ কাপুরের চেয়েও বেশি পারিশ্রমিক নিয়েছেন। এর ফলে দীপিকা ভারতের সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকার শীর্ষ দশেও জায়গা করে নিয়েছেন। এমনকি সম্ভবত বিশ্বের শীর্ষ আয়কারী অভিনেত্রীদের তালিকারও ওপরের দিকে উঠে গেছে দীপিকার নাম। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর