,

যে কারণে ইয়ামি বেকায়দায়

news-image

বিনোদন ডেস্ক : ২০১৪ সালে তাঁর বিয়ে হয় শ্বেতা রোহিরার সঙ্গে। কিন্তু, এক বছর কাটতে না কাটতেই শ্বেতার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় পুলকিত সম্রাটের। শোনা যায়, ওই সময় থেকেই ‘সনম রে’ অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গে সম্পর্কে জড়ান পুলকিত। সেই থেকেই তাঁদের ভালোবাসার পর্ব চলছিল।

কিন্তু, পুলকিতের সম্পর্কের জেরে সমস্যায় পড়ছেন য়ামি। এবার এমন খবরই শোনা যাচ্ছিল বিভিন্ন মহলে।

‘সনম রে’-র প্রমোশনের সময় পুলকিতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় য়ামিকে। কিন্তু, ইয়ামি স্পষ্ট জানিয়ে দেন, এরকম কোনও বিষয় নেই। পুরো গুজবটাই প্রোডাকশন টিমের তৈরি। সিনেমার প্রচারের জন্যই ওই ধরনের গুজব ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন য়ামি। আর তাতেই শুরু হয় গন্ডগোল।

শোনা যায়, ‘সনম রে’ প্রমোশনের দায়িত্বে থাকা সংস্থার প্রধান ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা কুমার যেহেতু ইয়ামি-পুলকিতের সিনেমার প্রমোশনের দায়িত্বে ছিলেন, ইয়ামির ওই মন্তব্যে তিনি অসন্তুষ্ট হন। এরপরই ইয়ামির সিনেমার প্রমোশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ঠ সংস্থা।

এরপর থেকে ইয়ামির কোনও সিনেমার প্রমোশনের দায়িত্বই ওই সংস্থা নিতে চাইছে না বলেও জানা যায়। ফলে সমস্যায় পড়ে যান ইয়ামি।

এদিকে ইয়ামির হাজিরাতেই সালমান খানের ‘রাখি বোন’ শ্বেতা রোহিরার সঙ্গে সম্পর্কে চিড় ধরে পুলকিট সম্রাটের। সালমান নিজে থেকে তাঁদের সম্পর্কের হাল ধরার চেষ্টাও করেন। কিন্তু, তাতেও কোনও কাজ হয়নি। শেষ পর্যন্ত শ্বেতা রোহিরার সঙ্গে সম্পর্কের অবসান করে ইয়ামির সঙ্গে থাকতে শুরু করে পুলকিত সম্রাট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর