,

পৃথিবীর সবচেয়ে হাস্যকর ম্যাচ ফিক্সিং নিরুপায় আইসিসি!

news-image

ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ফিক্সিংয়ের ঘটনা নতুন কিছু নয়। পাকিস্তানিরা এ দিক দিয়ে বিশ্বে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে। ভারতেও ফিক্সিংয়ের ঘটনা নিয়মিত ঘটে। ঘটে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও। তবে দুবাইয়ের একটি ঘরোয়া টি-টোয়েন্টি লিগে যা ঘটল, তাকে বিশ্বের সবচেয়ে হাস্যকর ম্যাচ ফিক্সিং বললে ভুল হবে না!

আজামান অলস্টার লিগ নামে ওই টি-টোয়েন্টি টুর্নামেন্টের আউটগুলো দেখলে ক্রিকেট সম্পর্কে অনভিজ্ঞ কোনো মানুষও বলে দেবে এতে কোনো গড়বড় আছে। দুবাই স্টারর্স বনাম শারজা ওয়ারিয়র্সের টি-টোয়েন্টি ম্যাচের ফুটেজে হাস্যকর সব রান-আউট আর স্টাম্পিংয়ের ছবি দেখে স্পষ্টই বোঝা যায় গড়াপেটা হয়েছে ম্যাচটিতে। তবে নাকি দূর্নীতির পর্যাপ্ত প্রমাণ হাতে থাকা সত্ত্বেও আজমন অল-স্টার লিগের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারছে না আইসিসি!

দুবাই স্টারর্স বনাম শারজা ওয়ারিয়র্সের ওই ম্যাচটির ফুটেজ সোশ্যাল মিডিয়ার প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসে আইসিসি। আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল তড়িঘড়ি টুর্নামেন্ট নিয়ে তদন্তের নির্দেশ দেন। প্রাথমিক অনুসন্ধানে দূর্নীতির পর্যাপ্ত তথ্য প্রমাণ হাতে এসেছে আইসিসির। তা সত্ত্বেও কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। কারণ, ওই টুর্নামেন্টটি আইসিসি অনুমোদিত নয়।

তবে আয়োজকদের চিহ্নিত করে পরবর্তীকালে ব্যবস্থা নেওয়ার উপায় খুঁজছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এই টুর্নামেন্টটি দুবাইয়ের স্থানীয় এমিরেটস ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও অনুমোদিত নয়। এই ঘটনার পর সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলির নথিভূক্ত কোনো ক্রিকেটার এমন অনুমোদনহীন টুর্নামেন্টে অংশ নিয়েছেন কিনা তা অনুসন্ধানের নির্দেশ দিয়েছে আইসিসি। এমন কাউকে পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি