,

যুব বিশ্বকাপ : শিরোপা লড়াইয়ে ভোরে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি

news-image

২০১২ বিশ্বকাপের মতো এবারের যুব বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। সন্দ্বীপ শর্মার বোলিং ও উন্মুক্ত চাঁদের দারুণ শতকে সেবার শেষ হাসি হেসেছিল ভারতীয় দল। এবার গ্রুপ পর্বেই একে অপরের মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। সেই সাক্ষাতেও ১০০ রানের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল পৃথ্বী শায়ের দল। আজ সকাল ৭টায় নিউজিল্যান্ডের মাউন্ট ম্যাঙ্গুইতে শিরোপা দখলের লড়াইয়ে ভারত-অস্ট্রেলিয়া মাঠে নামবে। এ পর্যন্ত যুবাদের খেলায় অস্ট্রেলিয়া-ভারত পাঁচবার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৩-২ ব্যবধানে এগিয়ে আছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।

এবারের আসরে দুদলই শিরোপার অন্যতম দাবীদার। বিশেষ করে ভারতীয় দল যেন তাদের সর্বোচ্চ শক্তির দলটাই এসেছে এবারের বিশ্বকাপ অভিযানে। বোলিং লাইনে আছে অনূকুল রায়, শিভম মাভি, ঈশাণ পোরেল, কমলেশ নাগরকোটির মতো বোলাররা। যারা ইতিমধ্যে আইপিএলের মতো বড় আসরেও দারুণ দামে দল পেয়েছেন। এছাড়া ব্যাটিং লাইনের তুলনাতে ভারতীয়দের আশেপাশেই কেউ নেই। ওপেনার শুভমান গিল, পৃথ্বী শা, মনোজোত কালরার পারফর্ম্যান্স তো ধরা ছোয়ার বাইরে। যার ফলে এবারের আইপিএলে দল পেয়েছেন শুভমান গিল, পৃথ্বী শা।

বি গ্রুপ থেকে একইসঙ্গে ফাইনালে জায়গা করে নিয়েছে এ দুদল। ভারত এই আসরে এখনো একটি ম্যাচেও হারের মুখ দেখেনি। পক্ষান্তরে অস্ট্রেলিয়া একটি মাত্র ম্যাচে হেরেছে সেটাও এই ভারতের কাছেই। গ্রুপ পর্বের সে ম্যাচে ১০০ রানে হেরেছিল জ্যাসন সাঙ্ঘার দল। এবারের আসরে শিরোপা জয় করতে পারলে ভারতের জন্য চতুর্থ শিরোপর হবে এটি। মোহাম্মদ কাইফ, বিরাট কোহলি ও উন্মুক্ত চাঁদের পর চার নম্বর ক্যাপ্টেন হিসেবে ভারতকে এই শিরোপা উপহার দেবেন পৃথ্বি শা।

অবশ্য চার নম্বর শিরোপা জয়ের এ পথ ভারতের জন্য একবারে সহজও হবে না। কারণ অস্ট্রেলিয়ার যুবারা শুধু ভারতের কাছে ছাড়া আর কোন ম্যাচেই হারেনি। সেইসঙ্গে প্রথম ম্যাচের পরেই ফর্মে ফিরে এসেছে দলনায়ক জ্যাসন সাঙ্ঘা, লয়েড পোপ, জ্যাক এডওয়াডর্স ও জোনাথন মার্লো। এবারের আসরে অস্ট্রেলিয়া খুঁজে পেয়েছেন নতুন এক ‘শেন ওয়ার্ন’ লয়েড পোপকে। ফর্মের তুঙ্গে আছেন অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস।

শিরোপা জয়ের আশা নিয়ে ভারতের যুবদলের অধিনায়ক পৃথ্বি শা বলেন, ‘অস্ট্রেলিয়াকে আমরা এর আগেও হারিয়েছি বলে আমরা তাদেরকে সহজভাবে নিচ্ছি না। তবে তাদের দুর্বল দিকগুলো আমরা খুজে বের করেছি। সেইসাথে শিরোপা জয়ের মধ্যে দিয়েই আমরা আমাদের এবারের বিশ্বকাপ অভিযান শেষ করতে চায়।’
অন্যদিকে আত্মবিশ্বাসের সুর দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার দলনায়ক জ্যাসন সাঙ্ঘার কণ্ঠে। এ অজি যুবা বলেন, এবারের আসরের প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরে আমাদের অভিযান শুরু হয়েছিল। এরআগে ২০১২ সালেও ভারতের কাছেই আমাদের সিনিয়ররা শিরোপা খুইয়েছিল। এসব বিষয় মাথায় রেখেই আমরা আমাদের সেরাটা দিয়েই শিরোপা ঘরে তুলতে চায়।

নিউজিল্যান্ডের মাইন্ট মাউঙ্গুয়ের বে ওভালে আজ সকাল ৭টায় শুরু হবে যুবাদের সবচেয়ে বড় এ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ।

এ জাতীয় আরও খবর

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন