,

ঢাকায় বিয়ে কাঠমান্ডুতে বৌভাত

news-image

ঠিক সাত দিনের মাথায় এই বিয়ে প্রসঙ্গে বিস্তারিত জানালেন ইরেশ যাকেরের মা নন্দিত অভিনেত্রী সারা যাকের। তিনি জানান, আজ (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুই পরিবারের সদস্যরা মিলে ইরেশ-মিমের মেহেদী সন্ধ্যা ও গায়েহলুদের আনুষ্ঠানিকতা করবেন। এরপর ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার একটি কনভেনশন সেন্টারে হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

এদিকে বিবাহোত্তর সংবর্ধনা প্রসঙ্গে ইরেশ যাকের বলেন, ‘ঢাকায় বিয়ের আনুষ্ঠানিকতার পর খানিক বিরতি নিয়ে ২৪ মার্চ নেপালের কাঠমান্ডুতে হবে বউভাত অনুষ্ঠান। সেভাবেই আমরা পরিকল্পনা করেছি। সবার কাছে দোয়া প্রত্যাশা করছি।’
তবে নেপালে এই আনুষ্ঠানিকতার কারণ প্রসঙ্গে তিনি কিছু বলেননি।

জানা গেছে, ইরেশ ও মিমের বিয়ের বিষয়টি পারিবারিকভাবে চূড়ান্ত হয় ২৭ জানুয়ারি। ইরেশ জানান, তাদের বন্ধুত্বের বয়স ১০ বছরেরও বেশি সময়। তবে দু’জনে প্রেমের সম্পর্কে জড়ান মাত্র তিন-চার মাস আগে।

ইরেশ যাকের চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও বেশ সাবলীল। তার বাবা আলী যাকের ও মা সারা যাকের দুজনই দেশের নন্দিত অভিনয়শিল্পী। শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খলচরিত্রাভিনেতা হিসাবে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

অন্যদিকে মিম রশিদও মিডিয়ার বেশ পরিচিত মুখ। অন্যতম পরিচয় মডেল-অভিনেত্রী মিথিলার ছোট বোন তিনি, বিভিন্ন টিভিপ্রডাকশনে ক্যামেরার পেছনে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর