,

লিবিয়া উপকূলে নৌকা উল্টে ৯০ অভিবাসীর মৃত্যু

news-image

সাগর পাড়ি দিতে গিয়ে লিবিয়া উপকূলে নৌকা উল্টে ৯০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসী এজেন্সি। জীবিত অবস্থায় ফেরা তিনজন লোক জানিয়েছে, যারা ডুবে গেছে তাদের অধিকাংশই পাকিস্তানি নাগরিক।

অভিবাসীরা সাগর পাড়ি দিয়ে দক্ষিণ ইউরোপে পৌঁছানোর জন্য বহু বছর ধরে লিবিয়ার উপকূল ব্যবহার করছে। চোরাই পথে ইউরোপে পৌঁছানোর জন্য এই উপকূলকে প্রধান ট্রানজিট রুট হিসেবে দেখে অভিবাসীরা।

সাগর পথে ইতালিতে অভিবাসী ও শরনার্থীর প্রবেশ থামাতে গতবছর ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার কোস্টগার্ডের সাথে একটি বিতর্কিত চুক্তি করেছিল। সাহায্য সংস্থা এআইডি এবং জাতিসংঘ ইউরোপের বিভিন্ন দেশের সরকারদের অনুরোধ করেছিল অভিবাসীদের প্রতি মানবিক পদক্ষেপ গ্রহণ করার। লিবিয়ার অভিবাসীদের নির্যাতনে ইউরোপীয় ইউনিয়নের নেতারা জড়িত বলে অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা জানিয়েছে, নৌকাডুবির ফলে ইতোমধ্যে লিবিয়ার উপকূলে ১০ জনের লাশ ভেসে উঠেছে।
সংস্থাটির এক মুখপাত্র বলেছে, দিন দিন পাকিস্থানিদের মধ্যে সাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছার প্রবণতা বাড়ছে। মৃতদের মধ্যে লিবিয়ার নাগরিকও রয়েছে বলে জানা গেছে।

লিবিয়ার নিরাপত্তা অধিকার বিষয়ক এক পরিচালক তার ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছে, সাগরে এক লিবিয়ান মহিলা ডুবে গেছে। যে তিনজন জীবিত ছিল তাদের মধ্যে দুইজন লিবিয়ান নাগরিক। লিবিয়ানরাও এখন বিপদসঙ্কুল সাগর পাড়ি দিয়ে দক্ষিণ ইউরোপে যেতে চাচ্ছে। বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর