,

তাইজুলের ঘূর্ণিতে মেন্ডিসের ডাবল সেঞ্চুরি মিস

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে ফিরলেন কুশল মেন্ডিস। তবে ক্যারিয়ার সেরা ইনিংস খেললেও মেন্ডিসের আক্ষেপটা অন্য জায়গায়। কারণটাও যৌক্তিক। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে আউট হয়েছেন তিনি। আর এই মূল্যবান ব্রেকথ্রু এনে দিয়েছেন তাইজুল ইসলাম।

লঙ্কান ওপেনার এই ওপেনার মুশফিকের রহিমের হাতে ধরা পড়েন। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৫১৩ রানের জবাবে চারশ’ পেরিয়ে তৃতীয় উইকেট হারালো শ্রীলঙ্কা।

এর আগে বেশ কয়েকটি সুযোগ পেয়েছেন মেন্ডিস। যার খেসারত দিতে হয়েছে টাইগারদের। তার ব্যাটে ভর লিড নেওয়ার ভিত পায় লঙ্কানরা। যোগ্য সঙ্গ দেন ধনাঞ্জয়া ডি সিলভা।

ধনাঞ্জয়ার (১৭৩) সঙ্গে ৩০৮ রানের জুটির পর রোশেন সিলভাকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ১০৭ রান যোগ করেন মেন্ডিস। ম্যাচে ফিরতে দ্রুত উইকেট ফেলার বিকল্প নেই টাইগারদের।

এ রিপোর্ট লেখা অবধি শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ ১০৬ ওভার শেষে তিন উইকেটে ৪১৬। সিলভা ৩৮ রানে ব্যাট করছেন। অপর প্রান্তে অধিনায়ক দিনেশ চান্দিমাল।

এর আগে মেন্ডিস-সিলভা জুটি ভেঙে তৃতীয় দিনের প্রথম ব্রেকথ্রু এনে দেন মোস্তাফিজুর রহমান। ক্রস খেলতে গিয়ে ব্যাটে ঠিকমত সংযোগ না হওয়া নতুন বলের শর্ট ডেলিভারির হাওয়ায় ভাসানো ক্যাচ গ্লাভসবন্দি করেন লিটন দাস। ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ডি সিলভা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর