,

শাকিবের টাকা নেয়ার চেয়ে মরে যাওয়া ভালো : অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : স্বামী শাকিব খানের কাছ থেকে টাকা নেয়ার চেয়ে মরে যাওয়া ভালো বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস। সম্প্রতি অপু জানান, নভেম্বরে তালাকনামা পাঠানোর পর থেকে স্ত্রী-সন্তানের খরচ বন্ধ করেছেন শাকিব। এরপর থেকে সন্তান জয়ের সঙ্গেও শাকিব দেখা করেননি।

অপু বিশ্বাস বলেন, ‌আমি এখনও বেঁচে আছি। নিজে কাজ করে নিজের খরচ আর সন্তানের খরচ চালাতে পারবো। আমি স্পষ্ট বলতে চাই শাকিব খানের টাকার কোনো দরকার আমার নেই। আমি সবার দোয়া চাই যেন কাজ করে নিজের এবং সন্তানের খরচ চালাতে পারি। এখন শাকিবের কাছ থেকে টাকা নেয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।

জানা গেছে, শাকিব আগে অপুকে ক্যাশ টাকাই পাঠাতেন। সন্তান জয়ের প্রথম জন্মদিনের ঠিক আগেও পাঁচ লাখ টাকা পাঠিয়েছিলেন শাকিব। এখন আইনজীবীর পরামর্শেই আসলে চেক এর মাধ্যমে টাকা দিতে চাইছেন শাকিব। যেন প্রমাণ থাকে। কিন্তু অপু সেটা গ্রহণ করছেন না।

সর্বশেষ তিন-চারদিন আগে শাকিব ছেলের জন্য আনা উপহার আর দুই লাখ টাকার একটা চেক পাঠান অপুর কাছে। অপু ছেলের জন্য পাঠানো উপহার সামগ্রী গ্রহণ করলেও দ্বিতীয়বারের মতো চেক ফেরত দিয়েছেন।

এ বিষয়ে শাকিব বলেন, যা ইচ্ছা তা মনগড়া বললেই হবে না। আমার লোকজন বারবার অপুকে ফোন করেছে। আমি ছেলেটাকে দেখতে চেয়েছি। এখন বলছে আমি নাকি যোগাযোগেরই চেষ্টা করিনি। এইসব মিথ্যাচার নিয়ে কথা বলতেও আমার লজ্জা হচ্ছে। আর আমি চেক পাঠিয়েছি। কিন্তু ওখান থেকে জানানো হয় ক্যাশ লাগবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর