,

হঠাৎ করেই চাঁদপুরে অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : হঠাৎ করেই চাঁদপুরে দেখা গেল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। গত রবিবার রাত সাড়ে ৮ টায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে প্রাণ গ্রুপের কম্পানির কর্মকর্তা ও রিটেইলারদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস।

অপুর উপস্থিতি অবাক করেছে চাঁদপুরবাসীকে। হঠাৎ তার আসার কথা শুনে অবাক হয়েছেন সেখানকার লোকজন। অনেকেই শ্বাস করতে পারেননি যে সত্যি অপু চাঁদপুরে এসেছেন।

ওই অনুষ্ঠানে অপু বিশ্বাসের উপস্থিতিটা ছিল চমক। মঞ্চে নাকি বারবার ঘোষণা করা হচ্ছিল অপু বিশ্বাস আসবেন। কিন্তু উপস্থিতিরা বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু যখন অপু মঞ্চে এলেন তখন আর অবিশ্বাসের কিছু রইলো না। সবাই বিস্ময় নিয়ে প্রিয় নায়িকাকে দেখে গেল।

অপু মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, চাঁদপুরে এসে আমার খুব ভালো লেগেছে। শুনেছি এখানকার ইলিশ নাকি খুব জনপ্রিয়। চাঁদপুরে আমার পুরো ঘুরে দেখা হয়নি। তবে এখানকার কথা শুনে ঘুরে দেখার ইচ্ছে রয়েছে। আর ইলিশতো না খেয়ে যাবোই না।

অপু বিশ্বাসের উপস্থিতিতে চাঁদপুরের শিল্পকলা একাডেমি এলাকায় ব্যাপক ভীড় জমে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর