,

আবারও ব্যর্থ যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে হামলা করতে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরীক্ষায় এবারও ব্যর্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এমন মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে স্কাই নিউজ জানায়, বুধবার হাওয়াইয়ে এ পরীক্ষা চালানো হয়েছিল। হাওয়াইয়ের ‘প্রশান্ত মহাসাগরীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র’ থেকে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘এসএম-৩ ব্লক সেকেন্ডএ’ (SM-3 Block IIA) ছোঁড়া হয়েছিল।

এদিকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা বা এমডিএ মুখপাত্র পরীক্ষার উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কথা স্বীকার করলেও এটি ব্যর্থ হওয়ার খবর নিশ্চিত করতে অস্বীকার করেন।

উল্লেখ্য, হুমকি ও বাকযুদ্ধের পাশাপাশি নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। আর তারই জের ধরে এক বছরে এ নিয়ে দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্র এ রকম পরীক্ষায় ব্যর্থ হল। গত বছরও একই পরীক্ষায় ব্যর্থ হয়েছিল তারা। ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর তা লক্ষ্যবস্তুতে আঘাত হানার বদলে নিজে নিজেই ধ্বংস হয়ে গিয়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর