,

জাপানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১১ জনের প্রাণহানি

news-image

জাপানের উত্তরাঞ্চলীয় সাপ্পোরো শহরে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জনের প্রাণহানি ঘটে। দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা।

দেশের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এনএইচকের টিভি ফুটেজে দেখা গেছে, বুধবার রাতে অগ্নিকাণ্ডের পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। আর্থিক সুবিধা বঞ্চিত বয়স্ক লোকজনের জন্য নির্মিত একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটলে এ প্রাণহানি ঘটে।

ওই ভবনটিতে ১৬ জন বাসিন্দা ছিল। উত্তরাঞ্চলীয় সাপ্পোরো শহরে অবস্থিত তিনতলা বিশিষ্ট ওই ভবনটির অধিকাংশ বাসিন্দাই বয়স্ক।

এনএইচকে জানিয়েছে, একটি সাহায্য সংস্থা আর্থিকভাবে অস্বচ্ছল লোকজনকে সেখানে থাকার সুযোগ করে দিয়েছে এবং তারা লোকজনকে কর্মসংস্থানের জন্য সহায়তা করে থাকে।

কর্তৃপক্ষ ওই দুর্ঘটনার কারণ তদন্ত করছে। এর আগে ২০১০ সালে সাপ্পোরোতে বৃদ্ধদের একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর