,

শনিবার যুব বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া লড়াই

news-image

স্পাের্টস ডেস্ক : একদিন পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া৷ বাংলাদেশ সময় শনিবার সকালে চতুর্থবার বিশ্ব জয়ের লড়াইয়ে নামবে বিরাট-স্মিথদের উত্তরসূরিরা৷ খেতাবের লড়াইয়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে লড়তে দেখা যাবে এক ভারতীয়কে৷ নীল জার্সির পৃথ্বীদের বিরুদ্ধে হলুদ জার্সিতে সমুখসমরে নামবেন ছত্তিশগড়ের পরম উপ্পল৷

জন্মসুত্রে ভারতীয় হলেও পড়াশুনা ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়৷ তাই বাইশ গজে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করছেন বছর আঠারোর উপ্পল৷ ছেলের সমর্থনে দেশের বিরুদ্ধে গলা ফাটাবেন দাভিন্দার৷ ফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া না-হলে অবশ্য তেরঙ্গার সমর্থনেই গলা ফাটাতেন সিডনির এই ভারতীয় আইনজীবী৷

অনূর্ধ্ব-১৬ থেকেই অস্ট্রেলিয়ার জার্সিতে খেলছেন ছত্তিশগড়ের উপ্পল৷ শনিবার সকালেও ভারতের বিরুদ্ধে বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে নামবেন এই তরুণ ক্রিকেটার৷ সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে অপরাজিত ৩২ এবং ৩ ওভার হাত ঘুরিয়ে খরচ করেছেন মাত্র ১২ রান৷ অল-রাউন্ড পারফর্ম করে নজর কেড়েছেন অজি অল-রাউন্ডার৷ ভারতের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আট ওভার হাত ঘুরিয়ে ৩৫ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন উপ্পল৷

ভারতের হয়ে শনিবার বে ওভালে বিশ্বকাপ ফাইনালে অর্শদীপ সিং খেললে বাইশ গজে ভাইয়ে ভাইয়ে বিশ্বযুদ্ধ দেখতে চলেছে ক্রিকেটবিশ্ব৷ জন্মসূত্রে ছত্তিশগড়ের উপ্পল খেলছেন অস্ট্রেলিয়ার হয়ে৷ আর ভারতের ডানহাতি মিডিয়াম পেসার অর্শদীপ উঠে এসেছে ছত্তিশগড়ের হয়ে ক্রিকেট খেলে৷ চলতি বিশ্বকাপে গ্রুপে জিম্বাবোয়ে ও পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে খেলেছেন অর্শদীপ৷ দুই ম্যাচে অর্শদীপের ঝুলিতে সংগ্রহ তিন উইকেট৷

কর্মসূত্রে একসময় ভারত ছেড়ে অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি দেয় উপ্পলের পরিবার৷ সেখানে ছেলের ক্রিকেট প্রতিভার আভাস পেয়ে ছেলেকে ক্রিকেট কোচিংয়ে দেন পরমের বাবা দাভিন্দার উপ্পল৷ এরপর ন’বছর বয়সে সিডনির স্থানীয় কেলিভিলে ক্রিকেট ক্লাবের হয়ে খেলা শুরু করে উপ্পল৷ ১৪ বছর বয়সে সিডনির বর্ষসেরা জুনিয়র ক্রিকেটার নির্বাচিত হন পরম৷

অনূর্ধ্ব-১৬ পর্যায়ে তিনটি অর্ধশতরান রয়েছে অজি অল-রাউন্ডারের৷ গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকেই শতরান হাঁকিয়েছিলেন পরমের৷ ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালে বাবা দাভিন্দার যখন ‘মেন ইন ব্লু’কে সমর্থনে গ্যালারিতে গলা ফাটিয়েছিলেন ছেলে পরম তখন অস্ট্রেলিয়ার হলুদ জার্সি পড়ে মাইকেল ক্লার্কদের জন্য গলা ফাটিয়েছিল৷ এবার অবশ্য ভারত নয়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ‘মেন ইন ইয়োলো’-কে সমর্থন করবেন পরমের বাবা দাভিন্দার৷-কলকাতা ২৪

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর