,

বিয়ের রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা

news-image

বিয়ে করবেন কবে? এই প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত ক্যাটরিনা কাইফ। অনেকে বলেন, সালমান খানের প্রতি পুরনো প্রেম নাকি তার এখনও সজীব। সে কারণেই বিয়ের পিঁড়িতে এখনই বসতে নারাজ।

অনেকে আবার বলেন, আপাতত ক্যারিয়ারে ফোকাস করেছেন ক্যাট। সে কারণে নাকি বিয়েতে রাজি হচ্ছেন না। এসব জল্পনার মাঝেই আসল কারণ শেয়ার করলেন খোদ ক্যাটরিনা।

দিন কয়েক আগেই অভিনেত্রী নেহা ধুপিয়ার আমন্ত্রণে একটি টক শো-এ গিয়েছিলেন ক্যাটরিনা। সাথে ছিলেন এই মুহূর্তে তার ইন্ডাস্ট্রির বেস্ট ফ্রেন্ড আলিয়া ভট্ট। সেখানে গিয়ে বিয়ের রহস্য ফাঁস করেন ক্যাটরিনা।

ক্যাটরিনা ও আলিয়ার বন্ধুত্বের রসায়ন ইতিমধ্যেই বি-টাউনে আলোচনার কেন্দ্রে। তাদের একসঙ্গে জিমে যাওয়ার ছবিও ভাইরাল হয়। তা নিয়ে মজা করে আলিয়া বলেন, ক্যাটরিনা জিম ছেড়ে দাও, এবার পুরুষের ওপর ফোকাস কর।

এই বক্তব্যের ইঙ্গিত কোন দিকে যাচ্ছে তা বুঝতে পারেন ক্যাটরিনা। লভ লাইফ নিয়ে কথা যখন উঠেছে, পরের প্রশ্নই হবে বিয়ে নিয়ে। অন্তত তার গত কয়েক মাসের অভিজ্ঞতা তাই ইঙ্গিত করছে। তাই নতুন করে কাউকে কোনও প্রশ্ন করার সুযোগ না দিয়েই ক্যাট বলেন, আলিয়া তুই আগে বিয়ে কর। আমি সেটার জন্যই অপেক্ষা করছি।

ক্যাটরিনা এ কথা শোনার পর বলি মহলের একটা বড় অংশের প্রশ্ন, তা হলে কি আলিয়ার বিয়ের জন্য অপেক্ষা করছেন ক্যাটরিনা? প্রিয় বন্ধুর বিয়ে হওয়ার পরেই কি তিনি বিয়ের পিঁড়িতে বসবেন? না! এখনই এর থেকে বেশি মুখ খুলতে নারাজ নায়িকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর