,

ফুটপাত তুমি কার!!

news-image

পাপন সরকার শুভ্র,রাজশাহী : কোথাও বালুর স্তুপ, কোথাও ইটের খামাল, কোথাও পাথরের স্তুপ, আবার কোথাও রাস্তা বা ফুটপাতের ওপরেই চলছে নির্মাণযজ্ঞ। এর বাইরে ফুটপাত দখল করে কোথাও কোথাও গড়ে উঠেছে দোকান পাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এটা রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার চিত্র।

এভাবেই রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রেখে চলছে ভবন নির্মাণের কাজ। নগরজুড়ে রাসিকের তৈরী করা ফুটপাত চলে গেছে এখন স্থানীয় ভবন মালিক বা ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা হিসেবে।

এতে যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন ঘটছে। সেই সাথে ভোগান্তির মধ্যেও পড়ছেন পথচারী ও যানবাহন চালকরা। এতে মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটছে। এতকিছুর পরেও যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ছে না। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজশাহী সিটি কর্পোরেশন ও পুলিশের পক্ষ থেকে কোন জোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ উঠেছে ।

সরেজমিনে দেখা যায়, নগরীর সাগড়পাড়া বটতলা এলাকায় কয়েকটি বহুতল ভবন নির্মাণ হচ্ছে। এসব ভবন অনেকদিন থেকে নির্মাণ কাজ চলছে এবং ফুটপাত ও রাস্তায়য় নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছেছে। এতে করে এলাকাবাসীর চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

এছাড়া রাজশাহী মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ গোরহাঙ্গা বিন্দুর মোড়ে দীর্ঘদিন ধরে একটি বহুতল ভবন নির্মাণ হচ্ছে। এই ভবন নির্মাণের শুরু থেকেই রাস্তার প্রায় অর্ধেক ও পথচারীদের চলাচলের পুরো ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখা হচ্ছে। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন পদক্ষেপ দেখা যায়নি। রেলগেট চত্বর থেকে সাহেব বাজার জিরোপয়েন্ট, গণকপাড়া এবং সোনাদিঘীর মোড়ে যাওয়ার প্রধান রাস্তা হওয়ায় এই রাস্তা দিয়ে সবসময় যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তাটি বড় হওয়ার পরও শুধু রাস্তার উপর নির্মাণ সামগ্রী থাকার কারণে প্রায় যানযট লেগে যায়। এমনকি ওই রাস্তা দিয়ে মানুষ হাঁটার মত ফাঁকা জায়গাও থাকে না।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নগরীর বিভিন্ন এলাকার রাস্তা ও ফুটপাত দখল করে দীর্ঘদিন যাবৎ নির্মাণ সামগ্রী রেখে ভবন নির্মাণ করা হচ্ছে। এতে করে রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীরা ভোগান্তির মধ্যে পড়েন। শুধু তাই না মাঝে মধ্যে এর কারণে ফাঁকা রাস্তায় যানযট লেগে যায়। কারণ এখানে এসেই পথ না পেয়ে যানবাহন থেমে যায়। শুধু এসব এলাকাতেই নয় নগরীর প্রত্যেকটা এলাকার দৃশ্য এটা। নির্মাণ সামগ্রী রেখে চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আগে কম থাকলেও বর্তমান সময়ে নগরীর বিভিন্ন এলাকার রাস্তা ও ফুটপাতে নির্মাণ সামগ্রী বেশি রাখা হচ্ছে। এরপরও রাসিকের পক্ষ থেকে নির্মাণাধীন ভবনের মালিকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যায় না। ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটান ঘটছে।

তারপরও রাসিকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন পদক্ষেপ দেখা যায় না। এ নিয়ে নগরবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর