,

পাহাড়ের দিকেই এগুচ্ছে বাংলাদেশ (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : দিনের প্রথমভাগে দুই উইকেট হারানোর ধাক্কা দারুণভাবে সামলে নিয়েছে বাংলাদেশ। দুই প্রান্ত থেকে নতুন করে তরীর হাল ধরেছেন মুমিনুল হক এবং মুশফিুকর রহিম। এরই মধ্যে বাংলাদেশের হয়ে টেস্ট দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। সেঞ্চুরির কাছাকাছি ৮৭ রানে ব্যাট করছেন মুশি। সেঞ্চুরিটা করে ফেলতেই পারেন মুশি।

এদিকে মুকফিক সেঞ্চুরির কাছাকাছি থাকলেও অন্যপ্রান্তে মুমিনুল হক তুলে নিয়েছেন দেড়শতক।

এই রিপোর্ট লেখা পর্যন্ত দুজনের জুটিতে এসেছে ২২৭ রান। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৪৭ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে স্বপ্নের মত শুরু এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। অনেক দিন পর ইমরুলকে পার্টনার হিসেবে পেয়ে জমিয়ে ফেলেছিলেন তামিম ইকবাল। কিন্তু ৪৬ বলে ৬ চার ১ ছক্কায় ক্যারিয়ারের ২৫তম হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর দিলরুয়ান পেরেরার বলে ৫২ রানে বোল্ড হয়ে যান দেশসেরা ওপেনার।

৭২ রানে প্রথম উইকেট হারানোর পর দলের হাল ধরেন ইমরুল ও মুমিনুল। দ্বিতীয় উইকেটে দুজনে ৪৮ রানের জুটি গড়েন। ৭৫ বলে ৪ বাউন্ডারিতে ৪০ রান করা ইমরুল কায়েস সান্দাকানের শিকার হলে ভাঙে এই জুটি। এরপর দলের হাল ধরেন মুমিনুল হক এবং মুশফিকুর রহিম। মাত্র ৯৬ বলে ১৩ বাউন্ডারিতে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। দুজনের ব্যাটে দ্রুত ঘুরতে থাকে রানের চাকা। মুমিনুলকে দারুণ সঙ্গ দেওয়া মুশফিকও ১২১ বল খেলে ক্যারিয়ারের ১৯তম হাফ সেঞ্চুরি তুলে নেন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম।

http://www.channel-bd.com/channel.php?id=207

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর