,

মুমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি : বাংলাদেশ ২৫০/২ (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়ানডে মেজাজে ব্যাট চালানো মুমিনুল হক। যোগ্য সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম। দু’জনের শতরানের জুটিতে চালকের আসনে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ।

তিন বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে শতকের দেখা পেলেন মুমিনুল। ৯৬ বল মোকাবেলায় ১৩টি চারের সাহায্যে তিন অঙ্ক স্পর্শ করেছেন। এই ভেন্যুতেই তার ব্যাট থেকে সবশেষ সেঞ্চুরি দেখা গেছে ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে প্রথম দিনের দ্বিতীয় সেশনের খেলা। এ রিপোর্ট লেখা অবধি দলীয় সংগ্রহ ৫২ ওভার শেষে দুই উইকেটে ২৪২। মুমিনুল ১০২ ও মুশফিক ৪৪ রানে ব্যাট করছেন।

প্রথম সেশন শেষ হয় ২৭.৪ ওভারে দুই উইকেটে ১২০ রানে। ইমরুল কায়েসের (৪০) বিদায়ে মধ্যাহ্ন বিরতিতে যায় দু’দল। লক্ষণ সান্দাকানের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন ইমরুল। রিভিউ নিলেই বেঁচে যেতেন। রিপ্লেতে দেখা যায় বাউন্সি বল স্ট্যাম্প মিস করেছে। মুমিনুলের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৪৮। তার আগে তামিম ইকবালের সঙ্গে ৭২ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন।

ওয়ানডে মেজাজে ২৫তম টেস্ট ফিফটি তুলে নেন তামিম। অর্ধশতক হাঁকিয়ে বেশিদূর এগোতে পারেননি। ব্যক্তিগত ৫২ রানে (৫৩ বল) অফস্পিনার দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন।

দীর্ঘদিন পর টেস্ট স্কোয়াডে ফিরলেও একাদশে সুযোগ পাননি অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। সাদা পোশাকে অভিষিক্ত হয়েছেন তিনটি ওয়ানডে খেলা সানজামুল ইসলাম।

অধিনায়কত্ব ফিরে পেয়ে প্রথম টেস্টেই খেলতে পারছেন না সাকিব আল হাসান। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে লঙ্কানদের বিপক্ষেই ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে ছিটকে যান বিশ্বসেরা অলরাউন্ডার। তার অনুপস্থিতিতে টেস্টে টাইগারদের দশম অধিনায়ক হিসেবে নেতৃত্বের অভিষেক হলো ডেপুটি মাহমুদউল্লাহর।

http://www.channel-bd.com/channel.php?id=207

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর