,

হবিগঞ্জে কৃষক হত্যায় ১০ জনের প্রাণদণ্ড

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সতের বছর আগে এক কৃষককে হত্যার দায়ে ১০ আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন বুধবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামিরা হলেন- বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামের রমিজ আলী, তরিক উল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মন্নান, বাচ্চু মিয়া, আব্দুস সালাম, ইউসুফ উল্লাহ, আব্দুল মতলিব, আব্দুল হান্নান ও নাছিম উল্লাহ।

তাদের মধ্যে রহমান, ছালাম ও হান্নান পলাতক। বাকিরা রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।

এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে দশ জনকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ২৯ অক্টোবর হাঁস চুরির এক ঘটনাকে কেন্দ্র করে বাঘজুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে আসামি রজিম আলী ও তার লোকজনের কথা কাটাকাটি হয়।

এর জের ধরে সেদিন বিকালে রজিম ও তার অনুসারীরা রাজ্জাককে বাড়ির পাশের হাওরের সামনে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় রাজ্জাকের ছেলে হারুণ মিয়া বাদী হয়ে ২৭ জনকে আসামি করে বানিয়াচং থানায় হত্যা মমালা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচার শুরু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর