,

মাত্র ৮০ টাকায় একটি বাড়ি!

news-image

নিজের একটা বাড়ির স্বপ্ন কে না দেখে? আর যদি ইতালির অপূর্ব সুন্দর একটি গ্রামে যদি ছিমছাম একটি বাড়ির মালিক হওয়া যায় তাহলে তো কথাই নেই। এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে সেখানকার মানুষদে। ওই গ্রামে নাকি এখন মাত্র ১ ডলারে একটি বাড়ি মিলছে!

ভূমধ্যসাগরীয় দ্বীপ সার্দিনিয়ার বারবাজিয়া প্রদেশের পর্বতঘেরা এক গ্রাম ওল্লোলাই। সেখানে পড়ে রয়েছে শত শত খালি বাড়ি। ওগুলো বিক্রি হবে। দাম যেকোনো মানুষের একেবারে হাতের নাগালে। বাংলাদেশি মুদ্রায় মাত্র ৮০ টাকার মতো।

ইতালিতে কোনো গ্রাম খালি হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। তবে এখানকার বাড়িগুলো বিক্রির এই লোভনীয় প্রস্তাব সবার নজরে পড়েছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এই দামে বাড়ি বিক্রির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তারা আসলে চাইছে এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অঞ্চলে আবারো মানুষ ফিরে আসুক। এখানে আছে প্রায় ২০০টি পাথরে নির্মিত বাড়ি। এগুলোর অবস্থা অবশ্য ভালো নয়। তবে শর্ত আছে। যারা বাড়ি কিনবেন তাদের আগামী ৩ বছরের মধ্যে বাড়িগুলো বসবাসের উপযোগী করে গড়ে তুলতে হবে।

আসলে এই গ্রামটি ভূতুড়ে হয়ে গেছে গত শতকের মাঝামাঝিতে। এখানকার জনসংখ্যা খুব দ্রুত ২২৫০ জন থেকে ১৩ শো-তে ঠেকেছে। বছরে গুটিকয়েক শিশুর জন্ম হয়। এই গ্রামে বসতি স্থাপন করেছিলেন আদিপুরুষরা। সেই ঐহিত্য ও ইতিহাসকে পুনরুজ্জীবিত করতেই এই প্রচেষ্টা। এখানকার ইতিহাসকে মরতে দেওয়া যায় না বলেই মনে করছে রিয়েল এস্টেট কর্তৃপক্ষ।

বাবাজিয়ার সাবেক রাজধানী সার্দিনিয়া। এই গ্রামে এখন পর্যন্ত নগরায়নের খড়গ পড়েনি। এখানকার ম্যুরালে মুড়ে থাকা বাড়িগুলো অসাধারণ। এগুলো এখন মৃত্যুর পর নিশ্চুপ হয়ে থাকে। এখানকার সবাই আধুনিক শহরে পাড়ি জমিয়েছেন।

এখানকার জীবনযাপন যান্ত্রিক শহরের মানুষের কাছে স্বপ্নের মতো। কৃষিকাজের মাধ্যমে জীবন টিকিয়ে রাখতে হয়। এখনও এখানকার খামারিরা বিশ্বমানের পনির বানান। রয়েছে আরো ঐতিহ্যবাহী খাবার। টাটকা সবজি আর ক্ষেত্রের ফসল। এখানে কে না বাস করতে চাইবেন! আর যারাই চাইবেন তাদের গুনতে হবে মাত্র ১ ডলার।
সূত্র : সিএনএন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর