,

ইমরুলে উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

news-image

মানিক হোসেন : শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অর্ধশতক করে সাজ ঘরে ফিরেছেন তামিম ইকবাল। আজ সকালে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।৫৩ বলে মোট ৫২ রান করেছেন তামিম।

এরপর মুমিনুলকে নিয়ে ভালোভাবেই এগোচ্ছিলেন ইমরুল কিন্তু ব্যাক্তিগত ৪০ রানে এলবির শিকার হয়ে ফিরে যান তিনি।

ইমরুলের বিদায়ের সাথে সাথে লাঞ্চ বিরতির ঘোষণা করেন আম্পার।

লাঞ্চ বিরতির সময় বাংলাদেশের স্কার দাড়ায় ১২০/২। মুমিনুল ২৬ রানে অপরাজিত আছেন।

অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে বাইরে থাকায় এ টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এ টেস্টে অভিষেক হয়েছে সানজামুল ইসলামের। চার বছর পর ডাক পেলেও একাদশে জায়গা পাননি আব্দুর রাজ্জাক।

চন্ডিকা হাতুরাসিংহে কোচ বলে শ্রীলঙ্কার বিপক্ষে এ টেস্টটি আলাদা আবেদন ছড়িয়েছে ক্রিকেট পাড়ায়। দুই দল এখন পর্যন্ত টেস্ট খেলেছে ১৮টি। বাংলাদেশের জয় সাকল্যে একটি। সেটা আবার গত বছর নিজেদের ১০০তম টেস্টে। কলম্বোয় ঐতিহাসিক টেস্ট ম্যাচটিই দুই দলের সর্বশেষ লড়াই।

চট্টগ্রামে দুই দল সর্বশেষ টেস্ট খেলেছিল ২০১৪ সালে। ম্যাচটি ড্র হয়েছিল। মাহমুদুল্লাহ খেলেছিলেন টেস্টটি। কিন্তু টেস্ট বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে কুমার সাঙ্গাকারার জন্য। টেস্টটিতে প্রথম ইনিংসে ৩১৯ রানের অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম. মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারাত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল (অধিনায়ক), দিলরুয়ান পেরেরা, রোশান সিলভা, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমল, লক্ষণ সান্দাকান এবং লাহিরু কুমারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর