,

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

news-image

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সকাল ৯.৩০ টায়।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে এখন পর্যন্ত ১৮টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কা জয় পেয়েছে ১৫টিতে। বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে। বাকি দুইটি ম্যাচ ড্র হয়েছে।

গত বছর শ্রীলঙ্কার মাটিতেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয় করে বাংলাদেশ। দুই ম্যাচের ওই সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়। এরপর গত বছর ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ।

এই টেস্টের মাধ্যমে অভিষেক হলো বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের। এর আগে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনটি ওয়ানডে ম্যাচ। এছাড়া বাংলাদেশের প্রথম শ্রেনীর ক্রিকেটে ৬০ ম্যাচে ১০৫ টি ইনিংস খেলে বল হাতে নিয়েছেন ২২৪ টি উইকেট । আর ব্যাট হাতে ৮৮ ইনিংস খেলে করেন ১৭৪৪ রান।

এই সিরিজে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে বাংলাদেশ। টেস্টে দশম অধিনায়ক হিসাবে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সম্প্রতি মুশফিকুর রহিমকে সরিয়ে সাকিব আল হাসানকে টেস্টে দ্বিতীয়বারের মতো অধিনায়ক করা হয়। কিন্তু গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়ে এই ম্যাচ থেকে ছিটকে যান সাকিব আল হাসান। যার কারণে অধিনায়কের দায়িত্ব পড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের ঘাড়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর