,

অনন্য এক মাইলফলক থেকে মাত্র ২ রান দূরে মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এ ম্যাচে আর মাত্র ২ রান করতে পারলেই টেস্ট ফরম্যাটে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রানের মাইলফলক পূর্ণ করবেন তিনি।

এখন পর্যন্ত এই ভেন্যুতে ১৩ ম্যাচের ২৩ ইনিংসে ৯৯৮ রান করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। গড় ৪৫ দশমিক ৩৬। এর মধ্যে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি রয়েছে। এই ভেন্যুতে ২০১০ সালে একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন মুশি। ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১১৪ বলে ১৭টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন তিনি। তারপরও টেস্টটি ১১৩ রানে হেরেছিলো বাংলাদেশ।

একই ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ রান তামিম ইকবালের। ১৩ ম্যাচের ২৫ ইনিংসে ৮০৩ রান রয়েছে তামিমের। ১৪ ম্যাচের ২৫ ইনিংসে ৭০৭ রান নিয়ে তৃতীয় স্থানে সাকিব আল হাসান।

বুধবার থেকে শুরু হতে যাওয়া টেস্টে ১ হাজার রান পূর্ণ করতে পারলে দেশের সাতটি টেস্ট ভেন্যুতে এ মাইলফলক স্পর্শ করা দ্বিতীয় ব্যাটসম্যান হবেন মুশফিক। বাংলাদেশের ভেন্যুগুলোর মধ্যে বর্তমানে টেস্ট ফরম্যাটে একমাত্র ১ হাজার রান করা ব্যাটসম্যান হলেন সাকিব আল হাসান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬ ম্যাচে ১২৩৩ রান রয়েছে সাকিবের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর