,

৬ মাসে হাফেজে কুরআন

news-image

কামাল উদ্দিন : মহান আল্লাহর বাণী পবিত্র কুরআন। পৃথিবীর সর্বত্রই হাফেজে কুরআন রয়েছেন। কেউ শিশু বয়সে কেউ কৈশোরে কেউ বয়স কালে পবিত্র কুরআন মাজিদ হিফজ করে থাকেন।

বিশ্বের কোটি হাফেজে কুরআনের মধ্যে পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে আছেন। মুসলিম বিশ্বে এর চর্চা অধিক হলেও পৃথিবীর সকল দেশেই হাফেজে কুরআন রয়েছেন। বাংলাদেশও কোন অংশে পিছিয়ে নেই। ইতোমধ্যে ঢাকার প্রাণকেন্দ্রে মতিঝিলের সন্বিকটে মুগদা ঝিলপাড় মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসার বালিকা শাখার ছাত্রী শেখ কুররাতুল আইন নুজহাত ৬ মাসে পবিত্র কুরআন হিফজ করার গৌরব অর্জন করেছেন।

মাত্র নয় বছর বয়সের ওই কিশোরীর পুরো কুরআন এত অল্প সময়ে মুখস্থ করার গৌরব অর্জন করায় মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদ, তার উস্তাদগণ ও পরিবারের সদস্যগণ মুগ্ধ হয়ে আল্লাহর শোকরিয়া আদায় করেন। অধ্যক্ষ জানান, সে হিফজ শুরু করার পূর্বে ১ বছরের মধ্যে দেখে দেখে বিশুদ্ধভাবে তেলাওয়াত সমাপ্ত করতে সক্ষম হয়।

এ প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতার ফলে ও তার মনোযোগের কারণে অতি অল্প সময়ে তা সম্ভব হয় বলে অভিমত ব্যক্ত করেন তার উস্তাদগণ। এ মাদরাসা হতে প্রতি বছর আবাসিক, অনাবাসিক, বালক ও বালিকা শাখা হতে হাফেজে কুরআন শেষ করার পাশাপাশি আরবি, বাংলা, ইংরেজি ও সাধারণ শিক্ষার সমন্বয় করা হয়ে থাকে। নুজহাতের পিতা শেখ মিজানুর রহমান বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক। তিনি সন্তানের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর