,

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

news-image

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :  বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও এক নারীসহ ৩ জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১০টার দিকে মোরেলগঞ্জ টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সংঘঠিত সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল ড্রাইভার তন্ময় কুমার মালঙ্গী(২৪) নিহত হয়েছেন। তিনি উত্তর সুতালড়ী গ্রামের তপন মালঙ্গীর ছেলে।

ঘটনার সময় তিনি দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছন থেকে ধাক্কা দিলে গুরুতর জখম হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে খুলনায় নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত তন্ময় নিহত হবার ১ ঘন্টা পূর্বে শরণখোলা থেকে মটরসাইকেলটি কিনে এনেছিলেন ভাড়ায় চালিয়ে জীবীকা নির্বাহের জন্য।

এদিকে সোমবার বেলা ১১টায় মোরেলগঞ্জ থানা ভবনের সামনে এক মটরসাকেল দুর্ঘটনায় রহিমা বেগম(৬০), বেল্লাল শেখ(৩৫) ও এনামুল ফকির(৪৫) আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর জখমী রহিমা বেগমকে খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর