,

সবাই ভালো খেললে অধিনায়কত্ব সহজ হবে : রিয়াদ

news-image

প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে যাচ্ছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের মাধ্যমে টেস্টে দশম বাংলাদেশি অধিনায়ক হিসাবে অভিষেক হবে রিয়াদের। নতুন দায়িত্বকে তিনি চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন।

মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমি বিশ্বাস করি দলের সবাই যদি ভালো পারফরম্যান্স করে তাহলে আমার জন্য অধিনায়কত্ব সহজ হবে।’

তিনি আরও বলেন, ‘জীবনে সবসময় চ্যালেঞ্জ থাকবেই। কিন্তু আপনি চ্যালেঞ্জটাকে কীভাবে গ্রহণ করবেন সেটা নির্ভর করবে আপনার উপর। আপনি যদি চ্যালেঞ্জটা ইতিবাচকভাবে দেখেন তাহলে আপনার জন্য তা ইতিবাচকই হবে। আর যদি নেতিবাচকভাবে চিন্তা করেন তাহলে আপনি শুরুতেই ব্যর্থ হবেন। প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ নিতে হবে। তাছাড়া টেস্ট একাটি আলাদা ফরম্যাট। পাঁচ দিনের পাঁচ দিনই ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ।

রিয়াদ বলেন, ‘সিদ্ধান্ত নিতে হলে প্রতিটি অধিনায়ককেই মাথা ঠান্ডা রাখা দরকার। অধিনায়কত্বটা আসলেই অনেক বড় বিষয়। কারণ, মাঠে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ঠান্ডা মাথায়। আমি সেটাই চেষ্টা করব। আমি মনে করি, এটা আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে ও মাঠে সাবাইকে উৎসাহ প্রদান করতে সাহায্য করবে।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচটিতে প্রতিদিন খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টা থেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর