,

বাবার সম্মাননা অনুষ্ঠানে দীপিকা

news-image

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের এখন দারুণ উৎসবের সময় চলছে। একই সঙ্গে দুইটি উৎসব উদযাপন করছেন তিনি। প্রথমত, তার অভিনীত ‘পদ্মাবত’ ছবিটি দারুণ সাফল্য পেয়েছে, দ্বিতীয়ত তার বাবা সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রকাশ পাড়ুকোন সম্প্রতি ‘ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনে’র পক্ষ থেকে আজীবন সম্মাননা গ্রহণ করেছেন। দুই খুশি মিলিয়ে তাই এখন দারুণ উৎসবের আমেজ চলছে দীপিকার পরিবারে। গত সোমবার দীপিকার বাবা দিল্লিতে এক সংবধর্না অনুষ্ঠানে ভারতের ভাইস প্রেসিডেন্টের হাত থেকে সম্মানজনক পুরস্কারটি গ্রহণ করেন।

বাবার জীবনের এই আনন্দঘন মুহূর্তে মা উজ্জ্বলা পাড়ুকোন আর ছোট বোন আনিশার সঙ্গে উপস্থিত ছিলেন দীপিকাও।

অনুষ্ঠানের দিন বলিউডের এই নামি অভিনেত্রী গাঢ় গোলাপি রঙের শাড়ি পরে গিয়েছিলেন। সঙ্গে মানানসই গহনাও পড়েছিলেন। বাবার এই সম্মানজনক স্বীকৃতির জন্য গর্বিত দেখাচ্ছিল দীপিকা ও তার পরিবারকে।

ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকা যখন বলিউডে পা রাখেন তখন অনেকেই অবাক হয়েছিলেন। ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে প্রথম অভিনয় করেন দীপিকা। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। শুধু সৌন্দর্য নয়, অভিনয়ের গুণে বলিউডের একজন প্রথম সারির অভিনেত্রী হিসেবেও নিজের আসন পোক্ত করেছেন। চলচ্চিত্রের কাজে ব্যস্ত থাকলেও পরিবারের সঙ্গে দীপিকার দৃঢ় বন্ধন রয়েছে। শত ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে তিনি অনেকটা সময় কাটান। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর