,

‘পুরস্কার’ পেলেন রণবীর সিং

news-image

বিনোদন ডেস্ক : পদ্মাবতে দারুণ অভিনয় করেছেন তিনি। অনেকে বলছেন, এ ছবিতে তিনিই সেরা- কি অভিনয়ে কি অ্যাকশন বা পারফর্মেন্সে। তাই, পদ্মাবত নিয়ে আলোচনা উঠলেই উঠে আসছে তাঁর নাম। তিনি রণবীর সিং। পদ্মাবত ছবিতে অ্যান্টি-হিরো আলাউদ্দিন খিলজি চরিত্রে রূপদান করেছেন এই বলিউড সুপারস্টার।

অনেকে তাঁকে প্রশংসায় ভাসাচ্ছেন। যাঁরা আগে তাঁর ভক্ত ছিলেন না, তাঁরাও তার অভিনয়গুণে মুগ্ধ। আর এই গুণমুগ্ধদের একজন স্বয়ং বলিউড মেগাস্টার বিগ বি অমিতাভ বচ্চন।

সম্প্রতি অমিতাভ রণবীরের পদ্মাবত দেখে তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন। হাতে লেখা একটি নোটও পাঠিয়েছেন তাঁর ঠিকানায়। আর এটাকেই বড় ‘পুরস্কার’ বলছেন রণবীর। নিজের ট্যুইটার হ্যান্ডেলে নোট-এর ছবি পোস্ট করে রণবীর লেখেন, আমি আমার পুরস্কার পেয়ে গেছি।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে ‘বাজিরাও মাস্তানি’ দেখে রণবীরকে এমনই একটা হাতে লেখা নোট পাঠিয়েছিলেন অমিতাভ। সূত্র : ডিএনএ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর