,

শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিনিধি : বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে দেশের উত্তর-পূর্বের বিভাগীয় শহর সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে বেলা পৌনে ১২টায় হজরত শাহপরান (রহ.) এর মাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। বেলা ১২টায় তিনি হজরত শাহপরান (রহ.) এর মাজারে পৌঁছান।

এর আগে আজ মঙ্গলবার সকাল ১০টা ৩৮ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দর পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা।

বিমানবন্দরে কেন্দ্রীয় ও সিলেটের নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় তার সঙ্গে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রমুখ।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেটে জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই হিসেবে প্রায় দুই বছর পর প্রধানমন্ত্রী সিলেটে জনসভায় যোগ দেবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর