,

চম্পট দিলো ৫০টি বেবুন!

news-image

প্যারিসের সবচেয়ে বড় চিড়িয়াখানা থেকে পালিয়ে গেছে বেবুন। একটি-দুটি নয়, ৫০টি বেবুন ভেগেছে খাঁচা থেকে। এ ঘটনায় নিরাপত্তারক্ষীরা দ্রুত আগতদের নিরাপদে সরিয়েনেন। হাজার হলেও বেবুন বিশাল দাঁতের শক্তিশালী প্রাণী। এদের দেখলেই ভয় করে। আবার এরা অনেক সময়ই হিংস্র হয়ে ওঠে।

তবে সুখবর দিয়েছেন ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি এর ডেপুটি হেড সোফি ফেরেইরা-লি মোরভান। তিনি জানান, এরা সবাই ফিরে এসেছে পরিচিত খাঁচায়। কিন্তু ফেরেনি ৩টি বেবুন। একটি বয়স্ক পুরুষ, একটি কম বয়সী স্ত্রী এবং একটি শিশু এখনো ফেরেনি। সম্ভবত তারা ‘গ্র্যান্ড রচার’ অঞ্চলে থেকে যাবে। এটা প্যারিস জুলজিক্যাল পার্কের সেন্ট্রাল মাউন্টেনের এমন এক জায়গা যেখান থেকে মনুষ্য বসতিতে প্রবেশের কোনো উপায় নেই। তবে এদের খোঁজা হচ্ছে। আর তাদের না পাওয়া পর্যন্ত চিড়িয়াখানা খোলা হবে না।

বেবুনদের এই গণপলায়নের ঘটনা প্রথম বুঝতে পারেন এক কর্মী। ওই সময় প্রাণীগুলো এক সার্ভিস করিডরের সামনে জড়ো হচ্ছিল। এই স্থানটি সাধারণত নিরাপত্তাকর্মীরা ব্যবহার করেন।

বিষয়টি বোঝার পরই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। কাজে নেমে পড়েন ৬০ জন অগ্নিনির্বাপক কর্মী, ২০ জন পুলিশ এবং চিড়িয়াখানার সকল কর্মী। তবে একটি বেবুনও মানুষের মধ্যে যেতে পারেনি। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর