,

গান গেয়ে প্রধানমন্ত্রীর দেখা পেলেন গফরগাঁওয়ের মেয়ে রোজিনা

news-image

ময়মনসিংহের গফরগাঁও এর মেয়ে রোজিনা। মুক্তিযোদ্ধা বাবার সন্তান তিনি। গানের জগতেও তার পরিচিতি রয়েছে।

সম্প্রতি তিনি ‘শেখ হাসিনা অনন্যা’ গান গেয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়েছেন। গতকাল রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর অফিসে দেখা করার সুযোগ পান রোজিনা।

রোজিনার গাওয়া ‘শেখ হাসিনা তুমি অনন্যা’ গানটি লিখেছেন মুয়াজিম মুনির জয়। সুর করেছেন শুয়েব শিবলী। সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাবু।

এ প্রসঙ্গে রোজিনা বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ‘আপু’ বলে ডেকেছি। উনিও আমাকে বোনের স্নেহে ধন্য করেছেন। আমার অনেক দিনের স্বপ্ন সফল হল। উনাকে আমার গানের সিডি উপহার দিয়েছি। এ জন্যে আমি গীতিকার ও সাংবাদিক অনুরূপ আইচ দাদার প্রতি কৃতজ্ঞ।

উল্লেখ্য, রোজিনা বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গায়িকা। শেখ হাসিনাকে নিয়ে এই গান ছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে গান করেছেন। এটি লিখেছেন প্রসেনজিত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর