,

কাবুলে মিলিটারি একাডেমিতে গোলাগুলি : হতাহতের শঙ্কা

news-image

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মিলিটারি একাডেমিতে ভারী গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। স্থানীয় সময় সোমবার ভোর পাঁচটা থেকে গোলাগুলি চলছে। প্রথম এক ঘণ্টায় ভারী বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। এরপর থেমে থেমে গোলাগুলি চলছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

সোমবার ভোর পাঁচটা থেকে মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি নামের ওই মিলিটারি একাডেমিতে গোলাগুলি চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ( সকাল ১০টা) এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির আশপাশের সব রাস্তা বন্ধ করে দিয়েছে নিরাপত্তাবাহিনী। কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিলিটারিতে একাডেমিতে থেমে থেমে গুলি চলছে কিন্তু এটা মিলিটারির ভেতরের কোনো গ্রুপের হামলা নাকি বাইরের জঙ্গি গোষ্ঠীর হামলা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বেশ কয়েকজন হতাহত হওয়ার কথা শোনা গেলেও সঠিক সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আফগানিস্তানে গত এক সপ্তাহের মধ্যে কয়েক দফায় হামলা চালানো হলো। গত শনিবার (২৭ জানুয়ারি) শহরের সিটি সেন্টারের কাছে শক্তিশালী গাড়ি বোমা হামলা চালায় তালেবান গোষ্ঠী। বিস্ফোরক বোঝাই অ্যাম্বুলেন্সে করে চালানো ওই হামলায় নিহত হয় ১০৩ জন। এছাড়া গত ২০ জানুয়ারি আফগানিস্তানের রাজধানী কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বন্দুকধারীদের হামলায় ২২ জন নিহত হয়। এদের মধ্যে ১৪ জনই বিদেশি নাগরিক ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর