,

বিয়ে করছেন ইরেশ-মিম

news-image

বিনোদন প্রতিবেদক : সিঙ্গেল জীবন থেকে সংসার জীবনে প্রবেশ করতে যাচ্ছেন অভিনেতা ইরেশ যাকের। কনে ছোটপর্দার উঠতি অভিনেত্রী মিম রশিদ। তিনি অভিনেত্রী মিথিলার বোন। এর মধ্যে তাদের আংটি বদল হয়েছে। হাত বদল হওয়া সেই আংটির একটি ছবি শুক্রবার ইন্সটাগ্রামে প্রকাশ করেন তারা। ছবির ক্যাপশনে উচ্ছ্বসিত ইরেশ লিখেছেন, ‘অ্যান্ড সি সেইড ইয়েস… #হ্যাপিনেস’। তবে ছবিটি প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় সেটি মুছেও ফেলেন তারা।

এ বিষয়ে ইরেশ যাকের বলেন, ‘বিষয়টি পারিবারিকভাবে এগোচ্ছে। এখনই বলার মতো কিছু হয়নি। বিস্তারিত জানাতে পারব এক সপ্তাহ পর। তবে এটা ঠিক যে, যাকে জীবনসঙ্গী করব বলে সিদ্ধান্ত নিয়েছি সে হ্যাঁ বলেছে।’

তারকা দম্পতি আলী যাকের-সারা যাকেরের পুত্র ইরেশ যাকের বাবা-মার পথ ধরেই কাজ শুরু করেন ছোটপর্দায়। পাশাপাশি বড়পর্দায়ও দেখা গেছে তাকে। ইরেশ যাকের চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও বেশ সাবলীল। ২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

মিম রশিদ ব্যক্তিগত জীবনে জনপ্রিয় অভিনেত্রী মিথিলার ছোটবোন। ২০১৪ সালের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজাকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালে অমিতাভের সঙ্গে বিচ্ছেদ ঘটে তার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর