,

নির্বাচনী বছরে কালো টাকার ছড়াছড়ির আশঙ্কা অর্থমন্ত্রীর

news-image

নির্বাচনের বছরে কালো টাকা ছড়াছড়ি হতে পারে আশঙ্কা জানিয়ে বাংলাদেশ ব্যাংককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচন সামনে রেখে কালো টাকার ছড়াছড়ি হতে পারে। এ জন্য সতর্কতার সঙ্গে ব্যাংকগুলোকে অর্থ বিতরণ করতে হবে।’

তিনি বলন, ‘ব্যাংকিং খাত নিয়ে সমালোচনা আছে। সেটি থাকবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বাজেট থেকে মূলধন সরবরাহ করাতেও সমালোচনা আছে। সমালোচনা থাকুক। তবুও বাজেট থেকে সরকারি ব্যাংকগুলোতে মূলধন জোগান দেয়া হবে।’

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান, রূপালী ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর