সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারের জোড়া গোল, পিএসজি’র দুর্দান্ত জয়

news-image

দারুণ সময় পার করছে পিএসজি। ধারাবাহিকভাবে চমক দেখিয়ে চলেছে নেইমার-কাভানি জুটি। আর তারই জের ধরে এবার পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন কাভানি। আর সেই ম্যাচে জোড়া গোল উপহার দিলেন নেইমার। থেমে থাকেননি ডি মারিয়াও। সব মিলিয়ে শনিবার মঁপেলিয়েকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি।

কাভানির গোলে এদিন ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। আর তাতেই নতুন রেকর্ড গড়েন তিনি। উরুগুয়ে ফরোয়ার্ডের পিএসজির জার্সিতে এটি ১৫৭তম গোল, যাতে টপকে গেছেন দলটির সাবেক তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের আগের রেকর্ড ১৫৬ গোলকে।

পরে ম্যাচের ৪০ মিনিটে দলকে দ্বিগুণ বাড়িয়ে দেন করেন নেইমার। বিরতির পর ৭০তম মিনিটে হাভিয়ের পাস্তোরের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে তমাস মুনিয়ের ব্যাক পাস করেন আনহেল ডি মারিয়ার উদ্দেশে; জোরালো শটে স্কোরলাইন ৩-০ করেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। অবশেষে ম্যাচের ৮২ মিনিটে কাভানির বাড়ানো বলে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আরও একটি গোল আদায় করে নেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা