,

জুয়া দিয়েই হাথুরুর বাজিমাত!

news-image

স্পোর্টস ডেস্ক : কদিন আগে শারজায় টি-টেন ৪টি ম্যাচ দেখেই শেহান মাদুশঙ্কাকে মনে ধরে চন্ডিকা হাথুরুসিংহের। মাত্র তিনটি করে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ম্যাচের অভিজ্ঞতা নিয়েই দলে ঠাঁই পেয়ে খবরের শিরোনাম হয়েছিলেন মাদুশঙ্কা। প্রথম শ্রেণি কিংবা ৫০ ওভারের ক্রিকেট—কোথাও আহামরি পারফরম্যান্স না থাকলেও ২২ বছর বয়সী পেসার আজ বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকেই করলেন বাজিমাত!

মাদুশঙ্কাকে ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের ম্যাচগুলোয় ব্যবহার করেননি হাথুরু। আসল অস্ত্রটা যেন তূণে লুকিয়ে রেখেছিলেন মোক্ষম সময়ে ব্যবহার করতে। যেহেতু আগে কখনো জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পর্যায়ে খুব একটা খেলেননি, বাংলাদেশের তাই মাদুশঙ্কাকে নিয়ে বিশ্লেষণের সুযোগ ছিল কম। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মাদুশঙ্কাকে অভিষেকের সুযোগ করে দিয়েছেন হাথুরু।
ফাটকাটা লেগেও গেল। কোচের আস্থার প্রতিদান দিয়েছেন মাদুশঙ্কা। মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মাহমুদউল্লাহকে ফিরিয়ে ওয়ানডে ইতিহাসের চতুর্থ বোলার হিসেবে অভিষেকেই করলেন হ্যাটট্রিক! আগের তিনটি করেছেন শ্রীলঙ্কার ওয়ানিডু হাসারাঙ্গা, কাগিসো রাবাদা ও তাইজুল ইসলাম।

মিরপুর যেন হ্যাটট্রিক-প্রসবা মাঠ! বিশেষ করে ওয়ানডে অভিষিক্তদের জন্য। ওয়ানডে অভিষেকে যে চারটি হ্যাটট্রিক হয়েছে তিনটিই মিরপুরে।

মাদুশঙ্কার মতোই ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে হঠাৎ বাংলাদেশ দলে মোস্তাফিজুর রহমানকে সুযোগ দিয়েছিলেন হাথুরু। আবির্ভাবেই কী করেছিলেন বাঁহাতি পেসার, নিশ্চয়ই জানা আছে। মাদুশঙ্কাকে ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নেওয়ার পর শ্রীলঙ্কান সংবাদমাধ্যমের প্রশ্ন ছিল, হাথুরু কি মোস্তাফিজের মতো নতুন কোনো চমক আনছেন?

যাকে নিয়ে এত আলোচনা, তাকে আড়ালেই রেখে দিলেন কোচ। ফাইনালে এনে হাজির করলেন। আর সেই জুয়াটাও জিতলেন কী দুর্দান্তভাবে!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর