,

ভাঙা কলসির মতো বাজছে আ.লীগ : রিজভী

news-image

নীলফামারী প্রতিনিধি : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা এখন ভাঙা কলসি। আর ভাঙা কলসির আওয়াজ বেশিই হয়।

শনিবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যাওয়ার আগে তিনি আরো বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি ভুয়া, জাল নথির উপরে সাজানো মামলা। দেশে আইনের শাসন থাকলে এর অভিযোগ হতো না, মামলাও হতো না। আমরা রাজনৈতিক ও আইনিভাবে মামলাটি মোকাবেলা করব।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল খালেকসহ সৈয়দপুরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর