,

ছাড়পত্রের অপেক্ষায় ‘স্বপ্নজাল’

news-image

বিনোদন প্রতিবেদক : ৯ ফেব্রুয়ারি যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘স্বপ্নজাল’ মুক্তির কথা থাকলেও ছবিটি এখনও প্রিভিউ কমিটির হাত ঘুরে সেন্সর বোর্ডে জমা পড়েনি। ফলে ছবিটি মুক্তিতে আরও খানিকটা অপেক্ষা বাড়ল নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের।

‘মনপুরা’খ্যাত এ নির্মাতা শুক্রবার রাতে বলেন, “ছবিটি প্রিভিউ কমিটিতে জমা দিয়েছি। এখনও সেখান থেকে ছাড়পত্র পাইনি। পরে সেন্সরবোর্ডে জমা দেব। বেশ সময় লাগবে। ফলে ৯ ফেব্রুয়ারি মুক্তি দিতে পারছি না। আর সেন্সর হওয়ার পর আমাদের প্রচারণার জন্যও বেশ সময় দরকার। ফলে একটু সময় নিয়েই ছবিটি মুক্তি দিতে চাই।”

কবে নাগাদ ছবিটি মুক্তি দেবেন তার জন্যও সেন্সরবোর্ডের দিকেই তাকিয়ে আছেন তিনি।

নবগঠিত প্রিভিউ কমিটির সদস্য ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার শুক্রবার রাতে বলেন, “ছবিটি প্রিভিউ কমিটিতে জমা পড়েছে। শিগগিরই কমিটির সভাপতি (বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন) দেখবেন ছবিটা। তারপর বাকিটা বলা যাবে।”

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশন্স ও বেঙ্গল বারতা।

নদীতীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা ইলিশ ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে চলচ্চিত্র ‘স্বপ্নজাল’-এর গল্প। গত বছরের ফেব্রুয়ারিতে নদীবেষ্টিত চাঁদপুরে শ্যুটিং শুরু হয় সিনেমাটির। চাঁদপুর ও কলকাতায় বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শ্যুটিং হয়েছে।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি ও নবাগত রোহান।

অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর