সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ কোটি রুপিতে হায়দরাবাদে সাকিব

news-image

বেঙ্গালুরুতে শুরু হয়েছে ১১তম আইপিএলের নিলাম। এতে কখন কী হচ্ছে, কে কত টাকায় কোন দলে খেলছেন—মোট কথা, নিলাম সম্পর্কিত তথ্যাদি পেতে চোখ রাখুন এখানে….

# নিলামে হাতুড়ির নিচে আসা প্রথম ক্রিকেটার ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ৫ কোটি ২০ লাখ রুপিতে তিনি খেলবেন সানরাইজার্স হায়দরাবাদে
# রবিচন্দ্রন অশ্বিনকে ৭ কোটি ৬০ লাখ রুপিতে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

# কাইরেন পোলার্ডকে মুম্বাই ইন্ডিয়ানস নিয়েছে ৫ কোটি ৪০ লাখ রুপিতে।

# এখন পর্যন্ত সর্বাধিক দাম উঠেছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের—১২ কোটি ৫০ লাখে তিনি খেলবেন রাজস্থান রয়্যালসে।
বেন স্টোকস

# ফ্যাফ ডু প্লেসিকে ১ কোটি ৬০ লাখ রুপিতে চেন্নাই সুপার কিংস নিয়েছে।
# অজিঙ্কা রাহানে ৪ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে।

# মিচেল স্টার্কের দাম উঠেছে ৯ কোটি ৪০ লাখ রুপি। তিনি খেলবেন কলকাতা নাইট রাইডার্সে।

# ২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন সাকিব অাল হাসান। এবার সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা। অনেক দিন পর নিলামে উঠলেন বাংলাদেশের তারকা। মারকুই তারকা হিসেবে তাঁর ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। শেষ পর্যন্ত ২ কোটি রুপিতে সানরাইজার্স হায়দরাবাদে বিক্রি হয়েছেন তিনি।

# ৯ কোটি রুপিতে গ্লেন ম্যাক্সওয়েলকে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস।

# ২ কোটি ৮০ লাখে দিল্লি ডেয়ারডেভিলসে গেছেন কলকাতার সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর।

#  ইংলিশ অধিনায়ক জো রুটকে কোনো দলই কেনেনি।  তাঁর ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি।

# নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ৩ কোটি রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ।

# নিলামে চমক হয়ে এসেছেন করুন নায়ার। ৫০ লাখ ভিত্তিমূল্যের নায়ারকে কিংস ইলেভেন পাঞ্জাব কিনেছে ৫ কোটি ৬০ লাখ রুপি দিয়ে।

# এখনো পর্যন্ত নিলামে দ্বিতীয় সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। তাঁর দাম উঠেছে ১১ কোটি রুপি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা