সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঋষি দম্পতির প্রশংসায় ভাসলেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : বিতর্কিত ছবি ‘পদ্মাবত’-এ দীপিকার অভিনয় দেখে তাঁকে প্রশংসায় ভাসালেন বলিউডের একসময়ের হার্টথ্রব নায়ক ঋষি কাপুর ও তাঁর স্ত্রী নীতু কাপুর। ‘পদ্মাবত’-এ দীপিকার ‘বিস্ময়কর’ অভিনয়দক্ষতা প্রত্যক্ষ করে ঋষি দম্পতি তাঁকে ফুল পাঠান, সাথে একটি নোট। যাতে লেখা, অসাধারণ কাজ, তোমাকে নিয়ে আমরা গর্বিত। আমাদের পক্ষ থেকে তোমার জন্য ভালোবাসা।

এই ভালোবাসার পরিবর্তে ‘পিকু’ তারকা দীপিকা তাঁর সাবেক বয়ফেন্ড রণবীর কাপুরের বাবা-মাকে ধন্যবাদ জানিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, আপনাদের গতকাল দেখে ভালো লেগেছে। আমাকে ভালোবাসা আর প্রশংসার জন্য ধন্যবাদ।

বহু আলোচনা, সমালোচনা, বিতর্ক আর প্রতিবাদের পর গত বৃহস্পতিবার মুক্তি পায় সঞ্জয় লীলা বনসালির ‘ম্যাগনাম ওপাস’ বা ‘সেরা সৃষ্টি’ পদ্মাবত। বক্স অফিসে ছবিটির শুরুও বেশ ভালো হয়েছে বলেই জানা গেছে।

ছবিটিতে দীপিকা রানি পদ্মাবতীর চরিত্রে, শহিদ কাপুর রতন সিংয়ের ও রণবীর সিং ত্রয়োদশ শতাব্দীর খিলজি সাম্রাজ্যের দুর্ধর্ষ শাসক আলাউদ্দিন খিলজির চরিত্রে রূপদান করেন।
সূত্র : এএনআই

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা