রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, দশম শ্রেণির ছাত্র গ্রেফতার

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে চতুর্থ শ্রেণির ছাত্রীকে (৯) ধর্ষণ মামলার একমাত্র আসামি একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মাহবুর রহমানকে (১৬) গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ভোরে পুলিশ অভিযুক্ত মাহবুরকে উপজেলার বনপাড়া পৌরশহরের পূর্ব হারোয়া থেকে গ্রেফতার করে।

সে ওই এলাকার চাঁন প্রামাণিকের ছেলে এবং বনপাড়া সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজের ছাত্র। ধর্ষণের শিকার শিশুটি একই বিদ্যালয়ের প্রাথমিক সেকশনের চতুর্থ শ্রেণির ছাত্রী।

মামলা সূত্রে ও বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক শামীম হোসেনের দেয়া তথ্য মতে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে মাহবুর সম্পর্কে ভাতিজিকে (মামাতো ভাইয়ের মেয়ে) ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানলে মেরে ফেলার হুমকিও দেয় মাহবুর। কিন্তু শিশু কণ্যাটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে মাকে সব ঘটনা জানায়। পরে শিশুটির বাবা বড়াইগ্রাম থানায় মাহবুরকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খাঁন জানান, থানায় মামলাটি (নং ২৬, তারিখ ২৬/১/২০১৮) রুজু করা হয়েছে ও আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহবুর তার দ্বারা শিশুটি ধর্ষণ হয়েছে বলে শিকার করেছে। শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং আসামিকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা