,

এনামুল না ইমরুল, কে খেলছে আজ?

news-image

স্পোর্টস ডেস্ক : ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হবেন কে? গ্রুপপর্বের ম্যাচগুলোতে উত্তরটা ধরাবাঁধাই ছিল—এনামুল হক। যেহেতু ওপেনার হিসেবে তৃতীয় কোনো পছন্দ ছিল না স্কোয়াডে। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালের আগে ডেকে পাঠানো হয়েছে ইমরুল কায়েসকে। তাই প্রশ্নটা এসেই যাচ্ছে, এবার তামিমের সঙ্গী এনামুল না ইমরুল?

ত্রিদেশীয় সিরিজের শুরু থেকেই ইমরুলের দলে থাকার কথা ছিল। কিন্তু বুড়ো আঙুলের চোটে পড়ে ছিটকে পড়েছিলেন স্কোয়াড থেকেই। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক হারের জন্যই আবার ফেরানো হয়েছে এই ওপেনারকে। মূলত এনামুলের বাজে পারফরম্যান্সই ইমরুলকে ডাকতে বাধ্য করেছে। প্রায় তিন বছর পর ওয়ানডেতে সুযোগ পাওয়া ওপেনার এনামুল হক ব্যর্থ হচ্ছেন ধারাবাহিকভাবে। ৪ ম্যাচে ১৩.৭৫ গড়ে তাঁর রান ৫৫, সর্বোচ্চ ৩৫।

এনামুলের আউটের ধরনও বেশ দৃষ্টিকটু। তাই ইমরুলকে ডেকে পাঠানো। কিন্তু ফাইনালে ইমরুল খেলবেন কি না, এটা খোলাসা করলেন না অধিনায়ক মাশরাফি, ‘ইমরুল আসছে, তার মানে এই না ও খেলবে। এখনো আলোচনা হয়নি। এখনো চিন্তা করছি, ওপেনিংয়ে কে ভালো করতে পারে তামিমের সঙ্গে। সেটা নিয়ে অবশ্যই আলোচনা আছে। বিজয় চারটা ম্যাচ খেলেছে। ও নিজের জন্য যে প্রত্যাশা নিয়ে খেলতে চেয়েছিল, সে-ও কিছুটা অখুশি। আরও বেশি অবদান রাখতে চেয়েছিল। তবে এর মানে ওকে বাদ দিয়ে আমরা চিন্তা করছি ব্যাপারটা তা-ও না। ইমরুল এসেছে, মিঠুন এসেছে। দেখা যাক!’

সিদ্ধান্ত কি আসলেই নেওয়া হয়নি? নাকি শ্রীলঙ্কাকে বিভ্রান্ত করতেই ইমরুলকে এভাবে ডেকে আনা? জানা যাবে কাল টসের সময়ই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর