,

সেই ধর্ষক জানাল, ‘শয়তান ভর করেছিল আমাকে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র আট বছর বয়স ৷ চলতি বছরের জানুয়ারি মাসের ১০ তারিখ পাকিস্তানের কাসুর শহরের এক আস্তাকুঁড় থেকেই উদ্ধার হয়েছিল নিথর, গলে যাওয়া তার মৃত দেহ ৷ মেরে ফেলার আগে আট বছরের সেই ছোট্ট জইনাবকে ধর্ষণ করা হয়েছিল৷

গোটা ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা পাকিস্তান৷ রাজপথে চলেছিল প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ ৷ সোশ্যাল নেটওয়ার্কে সমালোচনার ঝড় উঠেছিল গোটা বিশ্ব থেকে৷ জইনাবের ধর্ষণ ও খুনে অভিযুক্ত জইনাবের প্রতিবেশি ২৩ বছরের ইমরান আলি সম্প্রতি ধরা পড়েছে পুলিশের হাতে৷ পুলিশের কাছে ইমারন স্বীকারও করেছে এই ধর্ষণ ও হত্যার কথা।

সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই পুলিশের হাতে ধরা পড়ে জইনাবের ধর্ষক ও খুনি ইমরান আলি ৷ পরীক্ষা করা হয় ডিএনএও ৷ তবে পুলিশকে সব কথা খোলাখুলিই জানিয়েছে ইমরান আলি৷ সে জানিয়েছে, শুধু জইনাবই নয়, এই একইরকমভাবে বহু শিশুকে ধর্ষণ ও খুন করেছে ইমরান ৷

পুলিশকে জইনাবের খুনের ঘটনা জানাতে গিয়ে ইমরান বলেন, ‘আমি করতে চায়নি ৷ আমার ওপর শয়তান ভর করেছিল, আর সেই কারণেই আমি জইনাবের ওপর অত্যাচার করি ।!’ ২০১৫ সাল থেকে ৮ জনকে খুনের অভিযোগ উঠেছে বিরুদ্ধে। তার গ্রেফতারির খবরে ক্ষোভে ফেটে পড়েছেন গোটা বিশ্ব। দুনিয়ার প্রতিটি কোণ থেকেই ইমরানকে কঠোর শাস্তির দাবি উঠেছে টুইটারে।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি কোরান শিক্ষার পর বাড়ির পথে ফিরছিল জইনাব ৷ জইনাবের মা-বাবা মক্কায় ওমরাহ পালনে গিয়েছিলেন ৷ মঙ্গলবার জইনাবের মৃতদেহ উদ্ধার হয় রাস্তার ধারের আস্তাকুঁড় থেকে ৷ জইনাবের বাবা জানিয়েছিল, ‘ন্যায়-বিচার না পাওয়া পর্যন্ত কবর দেবেন না মেয়ের মৃতদেহ।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর