,

দ. কোরিয়ায় হাসপাতালে আগুন, ৪১ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় একটি হাসপাতালে আজ শুক্রবার আগুন লাগার ঘটনায় ৪১ জন মারা গেছে। সে দেশে গত এক দশকে এটি সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।

এ ঘটনায় ৭০ জনের বেশি মানুষ দগ্ধ হয়েছে।

দক্ষিণ কোরিয়ার মিরিয়াং শহরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় দমকল সংস্থা ন্যাশনাল ফায়ার এজেন্সি জানায়, ছয়তলা ভবনের হাসপাতালটিতে অগ্নিকাণ্ডে আহত লোকজনের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ৬১ জন সামান্য আহত হয়েছে। নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এ সংস্থার এক কর্মকর্তা।

ন্যাশনাল ফায়ার এজেন্সির প্রধান চোই ম্যানউ বলেন, ‘দুজন নার্স বলেছেন তাঁরা হঠাৎ করে হাসপাতালের জরুরি কক্ষে আগুন জ্বলতে দেখেন।’ তিনি বলেন, আগুন লাগার পর সব রোগীকে বের করে আনা হয়েছে। তবে হাসপাতালের চতুর্থ তলার নিবিড় পরিচর্যা ইউনিটে যে ১৫ রোগী ছিল, তাদের বের করে নিয়ে আসতে বেশ সময় লেগে যায়।

সেজং হাসপাতালে রোগী, চিকিৎসক, নার্সসহ ২০০ জন ছিল।

এই অগ্নিকাণ্ডের হতাহত ব্যক্তিদের ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন শোক প্রকাশ করেছেন। অগ্নিকাণ্ডের পরই জরুরি বৈঠক ডাকেন প্রেসিডেন্ট।

এক মাস আগে দক্ষিণ কোরিয়ার একটি ব্যায়ামাগারে অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত হয়। ২০০৮ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয় ৪০ জন শ্রমিক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর