,

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৩ জন রিমান্ডে

news-image

১৬৫ কোটি টাকা মানি লন্ডারিংয়ের মামলায় এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম আবু সাইদ উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

অভিযুক্ত আসামিরা হলেন- এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, ব্যাংকের হেড অব ট্রেজারি আবু হেনা মোস্তফা কামাল ও ব্যবসায়ী মো. সাইফুল হক।

এর আগে বৃহস্পতিবার বিকেলে তাদেরকে দুদকের প্রধান কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আনোয়ার হোসেন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন। শুনানিতে তারা বলেন, আসামিদের বারবার দুদকে ডাকা হয়। দুদকের ডাকে সাড়া দিয়ে তারা সেখানে যান। এদিন তারা সরল বিশ্বাসে দুদকে গেলে তাদের গ্রেফতার করা হয় এবং আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এখানে রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই। তারা অসুস্থ। তাদের জামিন দেন। জামিন দিলে তারা পলাতক হবেন না বলে জানান তারা।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে অর্থ পাচারের প্রমাণ পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিল থানায় এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও দুই ব্যবস্থাপনা পরিচালকসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

আসামিদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে ও ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে এবি ব্যাংকের বৈদেশিক শাখা থেকে ১৬৫ কোটি টাকা দুবাইয়ে পাচার ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর