,

হৃতিককে নায়ক হিসেবে পাচ্ছেন সাইফকন্যা সারা!

news-image

সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। ইতিমধ্যে ‘‌কেদারনাথ’ ছবিতে অভিনয় করায় তাকে নিয়ে আলোচনা আরও বেড়েছে। প্রথম ছবি মুক্তির আগেই নেটিজেন থেকে বলিউড পরিচালক-প্রযোজকদের পছন্দের শীর্ষে পৌঁছে গেছেন সাইফকন্যা সারা আলী খান।

এরই ধারাবাহিকতায় আশুতোষ গোয়াড়িকর তার পরবর্তী ছবিতে সাইফকন্যাকে পেতে আগ্রহ দেখিয়েছেন। এমন কথা প্রকাশ্যে আসার বলিউড সুপারস্টার হৃতিক রোশনও সারাকে তার পরবর্তী ছবির নায়িকা হিসেবে পছন্দ করেছেন বলে জানা গেছে।

বলিউডের একটি বিশ্বস্ত সূত্র জানায়, হৃতিক রোশন তার পরবর্তী ছবি ‘সুপার থার্টি’র নায়িকা হিসেবে সাইফকন্যাকে চাইছেন। চিত্র পরিচালক বিকাশ এ বিষয়ে আলাপ-আলোচনা শুরু করেছেন বলেও জানা যায়।

অবশ্য হৃতিকের সাথেই অভিষেক হওয়ার কথা ছিল সাইফকন্যার। করণ মালহোত্রার ছবিতে ২৪ বছরের এই দারুণ সুন্দরীর হৃতিকের নায়িকা হওয়ার কথা ছিল।

তবে ‘তাদের জুটিটি বয়সের দিক দিয়ে অসামঞ্জস্যপূর্ণ’ এমন অভিযোগ উঠে সেই সময়। এর জবাবে হৃতিক বলেন, কাস্টিংয়ের ক্ষেত্রে বয়স কখনোই পূর্বশর্ত হতে পারে না। এখানে অভিনয়ই সব।

‘সুপার থার্টি’ গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। এটি আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে।

আর সারা এখন ব্যস্ত রয়েছেন সুশান্ত সিং রাজপুত-এর বিপরীতে ‘কেদারনাথ’ ছবির শুটিংয়ে। ছবিটি পরিচালনা করছেন অভিষেক কাপুর।

সূত্র : ডেকন ক্রনিকল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর