,

ধর্ষণের শাস্তি জনসম্মুখে মৃত্যুদণ্ড করছে পাকিস্তান সরকার

news-image

১৪ বছরের কম বয়সী শিশুকে অপহরণ ও ধর্ষণের দায়ে দোষীদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করতে পাকিস্তানের সিনেটের স্থায়ী কমিটির চেয়ারম্যান রেহমান মালিক একটি বিল প্রস্তাব করেছেন।

গত বুধবার ফৌজদারী অপরাধ আইন সংশোধন ২০১৮ শিরোনামের এ বিলটি সিনেট কমিটিও অনুমোদন দিয়েছে অপহরণ ও ধর্ষণ সংক্রান্ত দেশটির বিদ্যমান আইনে সংশোধনের প্রস্তাবে। ফলে পরিবর্তন আসছে শিশু অপহরণ সংক্রান্ত পাকিস্তানের দণ্ডবিধি।

সিনেটের কাছে রেহমান মালিক আবেদন করেন, শিশু জয়নাবকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তি প্রকাশ্যে কার্যকরের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা যেতে পারে। জয়নাবের পরিবার, পুরো দেশ এবং তিনি নিজেও ধর্ষকের জনসম্মুখে ফাঁসি চান। এটাই সবার চাওয়া বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুর এলাকার ছয় বছর বয়সী শিশু জয়নাবকে অপহরণ করে ধর্ষণের পর মরদেহ ভাগাড়ে ফেলে রাখা হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতারের একদিন পর সিনেটে বিলটি আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর