,

রাজ্জাক-তুষারকে জাতীয় দলের সম্মাননা

news-image

স্পোর্টস ডেস্ক : দিনকয়েক আগেই প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটে-বলে দারুণ দুটি মাইলফলক ছুঁয়েছেন দু’জন। প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট স্পর্শ করেছেন আবদুর রাজ্জাক। অন্যদিকে প্রথম ব্যাটসম্যান হিসেবে তুষার ইমরান ছুঁয়েছেন ১০ হাজার রান। অনন্য এই কীর্তিতে এখন পর্যন্ত দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে কোনো সম্মাননা পাননি এই দুই ক্রিকেটার। তবে বোর্ড না দিলেও দুই ক্রিকেটারকে বৃহস্পতিবার সম্মাননা দিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচে টসের আগে রাজ্জাক ও তুষারের হাতে দলের পক্ষ থেকে তুলে দেওয়া হলো দু’টি ট্রফি। বাঁহাতি স্পিনার রাজ্জাকের হাতে ট্রফি তুলে দেন আরেক বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। আর তুষার ইমরানকে ট্রফি তুলে দেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলের ক্রিকেটারদের কাছ থেকে এমন সম্মান পেয়ে দু’জনই যে খুব আপ্লুত, সেটা বোঝা যাচ্ছিল তাদের মুখে লেগে থাকা হাসি দেখেই।

দুই অভিজ্ঞ ক্রিকেটারকে সম্মাননা দিতে পেরে আনন্দিত জাতীয় দলের ক্রিকেটাররাও। ঘরোয়া ক্রিকেটের প্রাপ্তি যে জাতীয় দলের হয়ে পাওয়া প্রাপ্তির চেয়ে কম নয়, রাজ্জাক ও তুষারকে দেওয়া সম্মাননায় যেন মিলল সেটারও স্বীকৃতি। দুই ক্রিকেটারকে দলের পক্ষ থেকে সম্মাননা দিতে চাওয়ার ইচ্ছাটা অবশ্য মাশরাফি জানিয়েছিলেন আরও আগেই।

শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তুষার ও রাজ্জাকের মাইলফলক ছোঁয়া প্রসঙ্গে ওয়ানডে অধিনায়ক বলেছিলেন, ‘ফার্স্ট ক্লাসে ৫০০ উইকেট বা ১০ হাজার রান কোনো হেলাফেলার ব্যাপার নয়। যে কেউ এসেই এই ব্যাপারগুলো করে ফেলবে, এমন কিছু নয়। সেজন্য তাদের একেকজনকে ১৭-১৮ বছর খেলতে হয়েছে। সুস্থ থেকে এতদিন খেলে গেছে, এটা অনেক বড় ব্যাপার। হয়তো আনুষ্ঠানিক কিছু এখনও সম্ভব হয়নি, তবে তাদের যে সম্মানটা দেওয়া দরকার সেটা খেলোয়াড়দের পক্ষ থেকে আমরা দিতে চাই এবং দিচ্ছি।’

শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুই ক্রিকেটারকে সম্মানিত করতে পারাটা তাই জাতীয় দলের জন্য আনন্দের ব্যাপারই বটে। রাজ্জাক ও তুষারকে সম্মানিত করার দিনে তারাও তো সম্মানিত হলেন!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর