,

কেন হাত দিয়ে খাবেন?

news-image

স্বাস্থ্য ডেস্ক : ভোজনরসিক বাঙালি মাত্রই খেতে ভালোবাসেন। আমরাও বেশিরভাগই হাত দিয়ে খেতে ভালোবাসি। অনেকেই আবার যুগের সঙ্গে তাল মিলিয়ে কাটা চামচে খেতে অভ্যস্ত হয়ে পড়েন। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলেন, চামচ নয়, বরং হাত দিয়েই খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এতে নানা উপকার পাওয়া যাবে। একই সঙ্গে নানা রোগ থেকেও মুক্তি মিলবে।

এবার ‘টাইমস অব ইন্ডিয়া’ অবলম্বনে জেনে নিন হাত দিয়ে খাবার খাওয়ার নানা উপকারিতা সম্পর্কে-

রক্ত চলাচল বাড়ায়
হাত দিয়ে খাবার খাওয়ার সময় একাধিক পেশির সঞ্চালন হয়। ফলে হাতের পাশাপাশি সারা শরীরে রক্তের সরবরাহ বেড়ে যায়। এতে শরীরের প্রতিটি অংশ উজ্জীবিত হয়ে ওঠে। তাই সুস্বাস্থ্য বজায় রাখতে আজ থেকেই হাত দিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

খাবারে মন:সংযোগ বাড়ায়
হাত দিয়ে খাবার খেলে খাবারের সঙ্গে আপনার একটা যোগসূত্র তৈরি হয়। হাত দিয়ে তৃপ্তি সহকারে খেলে নানা দিক থেকেও উপকার পাওয়া যায়। অন্যদিকে চামচ দিয়ে খেলে এ ধরনের অনুভূতি আসে না।

হজম ভালো হয়
হাত দিয়ে খাবার খেলে অজান্তেই শরীরের অনেক অঙ্গ সক্রিয় হয়। যখন আমরা হাত দিয়ে খাবার স্পর্শ করি তখন আঙ্গুল মস্তিষ্ক থেকে আমাদের পাকস্থলীতে সংকেত পাঠায়। এতে তাড়াতাড়ি খাবার হজম হয়। এ কারণে হাত দিয়ে খাওয়াই বেশি ভালো।

ইন্দ্রিয় সক্রিয় রাখে
নখের সঙ্গে হৃদস্পন্দন, তৃতীয় চোখ, গলা, যৌন প্রভৃতি বিষয়গুলোর গভীর সম্পর্ক রয়েছে। কাজেই যখন আমরা হাত দিয়ে খাই তখন আমাদের নখের সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো সক্রিয় হয় এবং সম্ভাব্য উপায়ে আমাদের উপকার করে।

বিপদের হাত থেকে বাঁচায়
খাবার গরম না ঠাণ্ডা- সবসময় দেখে বোঝা সম্ভব নয়। চামচে করে যেই মুখে পুড়েছেন অমনি জিভটাই পুড়ে গেল। তারপর কয়েক দিন বিচ্ছিরি জ্বালা নিয়ে কাটাতে হয়। তখন আর পেট ভরে খেতেও পারবেন না। কিন্তু হাত দিয়ে খেলে এই দুর্ঘটনা থেকে সহজেই রেহাই পাওয়া যায়।

এটি স্বাস্থ্যকর
গবেষকরা বলেছেন, চামচ এবং চপস্টিকের তুলনায় হাত আরও বেশি স্বাস্থ্যকর। তাই প্রতিনিয়ত হাত দিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর