,

আখাউড়ায় এক মাদক ব্যবসায়ী আটক

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. রফিক (৪০) নামে মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।  বুধবার গভীর রাতে তাকে আটক করা হয়। আটককৃত মাদককারবারী হলো উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের আঃ মোতালেবের পুত্র।

র‌্যাব সুত্রে জানা যায়, ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এবং এএসপি জোনাঈদ আফ্রাদ এর নেতৃত্বে র‌্যাবের একটি দল বুধবার রাতে  নুরপুর গ্রামের মো. রফিকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় ২৭ বোতল ভারতীয় স্কফ সিরাপ উদ্ধার করা হয়।
র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের উপ-পরিচালক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ
জানান, আটক রফিককে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) ইং সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৩(খ)/২১ ধারায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর