,

আইজিপি হলেন জাবেদ পাটোয়ারী

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হক আগামী ৩১ জানুয়ারি অবসরে যাবেন। তার স্থলাভিষিক্ত হবেন জাবেদ পাটোয়ারী।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী জাবেদ পাটোয়ারী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগ দেন ১৯৮৬ সালে।

১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা তার ব্যাচে প্রথম হয়েছিলেন। চাকরিতে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে বর্তমানে পুলিশের সর্বোচ্চ পদের এক ধাপ নিচে অতিরিক্ত মহাপরিদর্শক পদে কর্মরত। তার চাকরির মেয়াদ রয়েছে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত।

২০১৩ সালে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি পান পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান জাবেদ পাটোয়ারী। পুলিশ প্রশাসনে স্বচ্ছ ইমেজের কর্মকর্তা হিসেবে পরিচিতি রয়েছে তার।

এদিকে প্রজ্ঞাপন জারির পরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন জাবেদ পাটোয়ারী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর