রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বাহিনী প্রধানসহ ৩ জলদস্যু নিহত, অস্ত্র উদ্ধার

news-image

এস.এম. সাইফুল ইসলাম কবির,   সুন্দরবন থেকে ফিরে :  সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর মাঝের চরে র‌্যাব- ৮ এর সাথে বন্দুকযুদ্ধে সুন্দরবনের জলদস্যূ মুন্না বাহিনীর প্রধানসহ ৩ জন নিহত হয়েছেন।

আজ বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে সুন্দরবন ও পাথরঘাটা উপজেলা সংলগ্ন বলেশ্বর নদের মাঝের চর নামক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া বিষয়ক পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলো, মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদা ওরফে মিজান উদ্দিন প্যাদা, লিটন খন্দকার ও সাগর খাঁন। জলদস্যূদের নাম পাওয়া গেলেও কোন এলাকায় বাড়ি তা জানাতে পারেনি পুলিশ ও র‌্যাব-৮।

এ বিষয়ে র‌্যপিড এ্যকশন ব্যাটেলিয়ন(র‌্যাব)-৮ এর মেজর সোহেল রানা প্রিন্স নিশ্চিত করে   জানান, সুন্দরবনের জলদস্যূ মুন্না বাহিনীর সাথে র‌্যাব-৮ এর একটি টিমের সাথে বন্দুকযুদ্ধে মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদাসহ ৩জন নিহত হয়েছে।

তিনি আরো জানান, বন্দুকযুদ্ধের পরে চর থেকে একনলা বন্দুক ২টি, কাটা রাইফেল ১টি, পাইপগান ৪টি, দেশীয় ধারাল অস্ত্র ৫টি, ৩৮ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম জানান, র‌্যাব  মরদেহ পাথরঘাটা থানায় হস্তান্তর করেছেন। তাদের ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান। এ ছাড়া র‌্যাব-৮ বাদি হয়ে পাথরঘাটা থানায় অস্ত্র ও সরকারি কাজে বাধাঁ দেয়ার অপরাধ আইনে ২টিমামলা  মামলা করার প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা